রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৮

বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, বাধা দেওয়ায় শিক্ষিকাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৬ মে ২০২২  

মাদারীপুরের কালকিনিতে অস্ত্রের মুখে জিম্মি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

এ সময় বাধা দিতে এলে আসমা ইয়াসমিন নামে ওই শিক্ষিকাকে কুপিয়ে জখম করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত আসমা ইয়াসমিন কালকিন পৌরসভার উত্তর রাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার স্বামী প্রয়াত দোলোয়ার হোসেন দুলাল কালকিনি থেকে প্রকাশিত ‘সাপ্তাহিত কালকিনি বার্তা’র সম্পাদক ও প্রকাশক এবং কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, ভোররাতে একদল দুর্বত্ত জানালার গ্রিল কেটে ঘরের ভেতর প্রবেশ করে। একপর্যায়ে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে তারা। বাধা দিতে এলে শিক্ষক আসমা ইয়াসমিনকে কুপিয়ে আহত করা হয়। পরে ডাকাতদল আলমারি ভেঙে ঘরে থাকা সাড়ে ২০ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ ২১ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর