বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার হতে চান মার্কিন ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মে ২০২২
বাংলাদেশের উন্নয়নের পথযাত্রায় অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। সোমবার (৯ মে) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই ও ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত ইউএস–বাংলাদেশ বিজনেস সামিটে এ আগ্রহ প্রকাশ করেন তারা। ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদলের সদস্যরা এ সম্মেলনে অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের সুবর্ণ সময় চলছে। এ সুযোগকে কাজে লাগাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী।
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা-চট্টগ্রাম হাই স্পিড ট্রেন, সমুদ্র অর্থনীতি, হাইটেক পার্ক, দেশজুড়ে ১০০টি অর্থনৈতিক অঞ্চলের কারণে বাংলাদেশকে পরবর্তী বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়ার জন্য আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি জানান, বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর অব্যাহতি, ডিউটি ড্র ব্যাকসহ নানা সুবিধা দিচ্ছে বাংলাদেশ সরকার।
সফররত মার্কিন উদ্যোক্তাদের নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস অনুসন্ধান, এলএনজি টার্মিনাল, ইনল্যান্ড কনটেইনার ডিপো ওয়্যারহাউজ অ্যান্ড কোল্ড চেইন, এভিয়েশন, শিপিং ও বন্দর, অটোমোবাইল, হোটেল ও হসপিটালিটি, ব্যাংক ও ইন্স্যুরেন্স, শিক্ষা ও প্রশিক্ষণ, ম্যান মেড ফাইবার খাতে বিনিয়োগের আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।
অনুষ্ঠানে শেভরনের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও বাণিজ্য প্রতিনিধিদলের মিশন লিড জে আর প্রায়র বলেন, বাংলাদেশ অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে। খুব বেশি দেশ শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিতে পারেনি। বাংলাদেশ এই সাফল্য অর্জন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর দক্ষতা, সক্ষমতা রয়েছে। বাংলাদেশের ভিশন ২০৪১ অর্জনে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা দু’দেশের সহযোগিতার সম্পর্ক দৃঢ় করতে আগ্রহী।
তিনি জানান, বাংলাদেশের ভবিষ্যত নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা খুবই আশাবাদী। সে কারণেই প্রতিনিধি দল ঢাকা সফরে এসেছেন।
ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পরিচালক সিদ্ধান্ত মেহরা বলেন, বাণিজ্য প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের কাছে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবে।
উন্মুক্ত আলোচনায় এফবিসিআই’র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, দু’দেশের বাণিজ্য ৯ বিলিয়ন ডলার। যা সম্ভাবনার তুলনায় কম। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে প্রতিনিধি দল কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, বাংলাদেশের হালকা প্রকৌশল, ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস আইওটি ও স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ভালো সুযোগ রয়েছে।
এফবিসিসিআই’র সহ-সভাপতি এম এ মোমেন যুক্তরাষ্ট্রের প্রতি সিইপিএ চুক্তি সইয়ের জন্য দ্বিপাক্ষিক আলোচনা শুরুর আহ্বান জানান।
ডিসিসিআই সভাপতি রিজওয়ান রহমান বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানান।
তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশে একটি আদর্শ দেশ। বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিতে পারেন মার্কিন উদ্যোক্তারা।
ফিকির সভাপতি নাসের এজাজ বিজয় জানান, বাংলাদেশের যেসব বিদেশি কোম্পানি রয়েছে, প্রত্যেকেই খুব মুনাফা করছে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদেরও এই সুযোগ নেওয়া উচিত।
অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের তথ্যপ্রযুক্তি পণ্যের দাম তূলনামূলক কম বলে জানান বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ। যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ থেকে আরও বেশি তথ্যপ্রযুক্তি পণ্য আমদানির আহ্বান জানান তিনি।
বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি জানান, বাংলাদেশের ইউইসএ সার্টিফায়েড অনেক ফার্মেসি প্ল্যান্ট রয়েছে। এ দেশের ওষুধ কারখানাগুলো বিশ্বমানের যন্ত্র দিয়ে সজ্জিত। এছাড়াও এ দেশের শ্রমশক্তিও তুলনামূলক সস্তা। তাই যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানির বিনিয়োগের জন্য বাংলাদেশ সবচেয়ে আদর্শ গন্তব্য।
এ সময় তুলা আমদানিতে ফিউমিগেশন পদ্ধতি বাতিলের আহ্বান জানান বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন।
অনুষ্ঠানে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে এফবিসিসিআই ও ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
- বগুড়ায় নির্বাচনী সহিংসতা মামলা জামায়াতের দুই নেতা গ্রেপ্তার
- পরাজিত প্রার্থীদের অফিসে ফুল ও মিষ্টি নিয়ে গেলেন বিএনপির এমপি
- ভুয়া তথ্যের ফাঁদে পা দিচ্ছে চ্যাটজিপিটি-জেমিনি
- দক্ষিণ এশিয়ায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না বেইজিং
- সুপ্রিম কোর্ট শুল্ক অবৈধ ঘোষণা, ট্রাম্প ১৯৭৪ আইনের ধারা দিয়ে ১৫%
- ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ, নির্বাচিত হবে স্পিকার
- জামায়াতের প্রতিবাদ: মন্ত্রীর ‘ইনকিলাব জিন্দাবাদ’ মন্তব্যে উদ্বেগ
- বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন ১৪ এপ্রিলের আগে হবে
- এনসিপি শক্তি সঞ্চয়ে তৎপর, পদত্যাগী নেতাদের ফেরানোর উদ্যোগ
- এলডিসি উত্তরণ ২০২৯ সালে চায় সরকার, জাতিসংঘে চিঠি পাঠানো হয়েছে
- ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানবেন যেভাবে
- ডিরেজিস্ট্রেশন সিমে সাময়িক নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে
- ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করলেন
- প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রোজায় খেজুরের দাম বেড়েছে ৫০-২০০ টাকা, জাহিদি সবচেয়ে বেশি
- এমএলএসে মায়ামির প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলসের কাছে ৩-০ হার
- গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠাচ্ছেন ল্যান্ড্রির সঙ্গে: ট্রাম্প
- সংরক্ষিত নারী আসনে বিএনপিতে দৌড়ঝাঁপ, ছাত্রদল নেত্রীরা এগিয়ে
- বাইবেল অনুযায়ী মধ্যপ্রাচ্যের বড় অংশ ইসরাইলের: মাইক হাকাবি
- লালমনিরহাটে দুর্যোগ প্রস্তুতি নিয়ে দুলু মন্ত্রী মতবিনিময় সভা
- পাকিস্তান আফগানিস্তানে ড্রোন হামলা, টিটিপি আস্তানা লক্ষ্য
- জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সালমান-আনিসুলের সাক্ষ্য শুরু আজ
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- কীভাবে হয় সূর্যের পূর্ণগ্রহণ?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
