শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫২

বাংলাদেশ ব্যাংকের সংঙ্গে রাকাব এর ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক

নিহাল খান

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩  

বাংলাদেশ ব্যাংকের সংঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর সম্প্রতি ৫ হাজার কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে গঠিত পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণের সম্প্রতি এই চুক্তি স্বাক্ষর হয়।

বৃহস্পতিবার ১২ জানুয়ারী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর জনসংযোগ কর্মকর্তা মো. জামিলের পাঠানো এস প্রেস বিজ্ঞপতিতে এই তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে রাকাব এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খানসহ বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর