বসুন্ধরার পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে মেগারিয়ালিটি শো ‘কুরআনের নূর’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩
বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী রমজানে শুরু হচ্ছে মেগারিয়ালিটি শো এবং দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর’। ১৫ বছরের কম বয়সী হাফেজরা এতে অংশ নিতে পারবে। হাফেজদের সম্মানিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম বিজয়ীকে দেওয়া হবে ১০ লাখ টাকা পুরস্কার।দ্বিতীয় বিজয়ী পাবে সাত লাখ টাকা। তৃতীয় বিজয়ী পাবে পাঁচ লাখ টাকা। চতুর্থ ও পঞ্চম বিজয়ী পাবে দুই লাখ টাকা করে।বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর উপস্থিত ছিলেন।আরও উপস্থিত ছিলেন বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমীন, পেশ ইমাম শায়খুল হাদিস মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী, শায়েখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী, মাওলানা মিজানুর রহমান, মুফতি এহসানুল হক জিলানী, মাওলানা মহিউদ্দিন কাসেমী, মুসল্লি কমিটির সভাপতি হাজি মো. ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মানিকসহ ইসলামিক স্কলার ও দেশবরেণ্যে আলেম-উলামাগণ।সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান মুসল্লি কমিটির সভাপতি হাজি মো. ইয়াকুব আলী। তিনি বলেন, আসন্ন রমজানে দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হিফজুল কুরআন বিষয়ক মেগারিয়ালিটি শো ও দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ ‘কুরআনের নূর’, পাওয়ার্ড বাই বসুন্ধরা।সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা বিভাগের উত্তর-দক্ষিণ জোনসহ পুরো দেশের মোট ১১টি জোন থেকে অনূর্ধ্ব-১৫ বছর বয়সী ৩০ পারা কুরআনের হাফেজগণ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। জোনগুলো হলো―সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, ফরিদপুর, বরিশাল, ঢাকা উত্তর ও দক্ষিণ।দেশের ৯টি বিভাগ থেকে সেরা তিনজন হাফেজ দ্বিতীয় রাউন্ড বা ঢাকা অডিশনে যোগ দেবে। এই তিনজনকে অভিভাবকসহ ঢাকায় আনা হবে। আর ঢাকা বিভাগের দুই জোন থেকে ৯ জন করে হাফেজ দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করবে।এরপর ৪৫ জন প্রতিযোগী নিয়ে অনুষ্ঠিত হবে বিশুদ্ধ ও সুন্দর কুরআন তিলাওয়াতের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা। দেশবরেণ্য ইসলামিক স্কলার ও অভিজ্ঞ হাফেজদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী এখান থেকে ফাইনাল রাউন্ডের জন্য পাঁচজন কুরআনের হাফেজকে বাছাই করবেন। রিয়ালিটি শো ও দেশব্যাপাী হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রথম বিজীয় একজন পাবে ১০ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী পাবে সাত লাখ টাকা ও সম্মাননা, তৃতীয় বিজয়ী পাঁচ লাখ, চতুর্থ ও পঞ্চম বিজয়ী দুই লাখ করে টাকা ও সম্মাননা। সেরা ১০-এ থাকা বাকি পাঁচজনও পাবে আর্থিক পুরস্কার ও সম্মাননা।আয়োজকরা জানান, যেসব প্রতিযোগী আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার পেয়েছে তারা এ প্রতিযোগিতায় বিবেচিত হবে না।এই প্রতিযোগিতার বিচারকের প্যানেলে থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল্লাহিল বাকী আন নাদভী, শায়েখ আহমাদ বিন ইউছুফ আল আযহারী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান, পেশ ইমাম শায়খুল হাদিস মুফতি এহসানুল হক জিলানী, পেশ ইমাম শায়খুল হাদিস মুহিউদ্দীন কাসেম ও মেয়র মুহাম্মদ হানিফ জামে মসজিদের ইমাম ইমরান নূর উদ্দিন।‘কুরআনের নূর’ মেগারিয়ালিটি শোটি নিউজটোয়েন্টিফোর চ্যানেলে সম্প্রচার হবে। এ ছাড়া এটির মিডিয়া পার্টনার হিসেবে আছে বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, বাংলানিউজটোয়েন্টিফোর ও ক্যাপিটাল এফএম রেডিও। অনুষ্ঠানে শায়খুল হাদিস মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী বলেন, বসুন্ধরা প্রত্যেকটি কাজ সুনিপুণভাবে করে থাকে। যখন তারা কোনা কাজ করতে যায় তখন সঠিক লোক নির্বাচন করে।তিনি আরো বলেন, এমন একটা রিয়ালিটি শো হবে, বহুদিনের আকাঙ্ক্ষা ছিল; হয়নি। আজ বসুন্ধরার জন্য সেটা সম্ভব হচ্ছে। সেটা ভালো হবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। বসুন্ধরা গ্রুপ গত রমজানে জাতীয় মসজিদে ইফতারের ব্যবস্থা করেছে। তারা দরিদ্র মুসল্লিদের ওমরাহ পালনের ব্যবস্থা করেছে।তিনি আরো বলেন, গতকাল (৩১ জানুয়ারি) উনার (মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর) জন্মদিন গেছে। উনি সারা দেশে এক লাখ ১১ হাজার এতিমকে উন্নত মানের খাবার খাইয়েছেন। অনেকে আছেন বড় বড় হোটেলে গিয়ে জন্মদিন করেন। তিনি (আনভীর) বলেছেন, ‘আমি বড় বড় হোটেলে করতে চাই না। আমি এতিমদের সাথে থাকতে চাই।। সংবাদ সম্মেলনে জানানো হয়, বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় ৮৬ জন ওমরাহ পালন করে এসেছেন। তারাও গতকাল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মাধ্যে থেকে খাদেম আবদুল মান্নান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘মক্কায় যাওয়ার জন্য আমার মনটা কাঁদত। কিন্তু আমার সেই সক্ষমতা ছিল না। আমি বসুন্ধরার সহযোগিতা পেয়ে মক্কা-মদিনাতে যেতে পেরেছি। রাসুল (সা.)-এর রওজায় নামাজ পড়ে তাদের জন্য দোয়া করেছি।আপন জুয়েলার্সের স্বত্বাধিকারী ও জাতীয় মসজিদের মুসল্লি কমিটির ভাইস প্রেসিডেন্ট গুলজার উদ্দিন বলেন, “দীর্ঘ ৪০ বছর মুসল্লি কমিটি পরিচালনা করা হচ্ছে, মূল্যায়ন হয়নি। সায়েম সোবহান আনভীর সংগঠনের প্রধান উপদেষ্টা হওয়ার পর এটা পরিচিতি পেয়েছে। গত রমজানে ৪৭ হাজার লোককে ইফতারি করিয়েছি। উপদেষ্টা সাহেব একদিন ইফতার করেন। অনেক অতিথি ছিলেন। সেদিন তিনি বলেছিলেন, ‘দরিদ্রদের ওমরাহ করতে পাঠাব। ’ এরপর অনেকেই ওমরাহ করে এসেছেন; আগামী সপ্তাহে আরো ১০৪ জন মুসল্লি ওমরাহ করবেন।তিনি আরো বলেন, মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী রমজানে প্রতিদিন দুই হাজার লোকের ইফতার করাবেন। পুরো রমজানে ৬০ হাজার লোককে ইফতার করানো হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, পবিত্র কুরআন নাজিলের মাস আমাদের বহুল প্রতীক্ষিত সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে নিবেদন করা হচ্ছে কুরআনের নূর। এই আয়োজনের মাধ্যমে কুরআনের শ্রেষ্ঠ হাফেজদের সম্মাননা ও আর্থিকভাবে পুরস্কৃত করবে বসুন্ধরা গ্রুপ। দেশের কুরআনে হাফেজদের পাশে বরাবরই আন্তরিকতার সঙ্গে পাশে থেকেছে বসুন্ধরা গ্রুপ। তবে এবার হাফেজদের জন্য বসুন্ধরা গ্রুপ সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নিয়েছে। যার শুভ সূচনা হচ্ছে পবিত্র কুরআন নাজিলের মাসে কুরআন প্রতিযোগিতা মেগারিয়ালিটি শো ‘কুরআনের নূর’ দিয়ে।
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
