বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪০৬

বরুড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর উপর প্রতিপক্ষের হামলা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০  

কুমিল্লার বরুড়া উপজেলার ১৩ নং আদ্রা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান সেলিমের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে গতকাল প্রতিপক্ষ গ্রুপ তার উপর হামলা করেছে । এ সময় তিনিসহ ১০ জন আহত হন।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান সেলিম অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যার পরে ইউনিয়নের সোনাইমুড়ি এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী আবদুল করিমের বাহিনী হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করে। এতে তিনিসহ ১০জন নেতাকর্মী আহত হন। তার মধ্যে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া বাড়ি-ঘর,নির্বাচনী কার্যালয় ভাংচুর করা হয়েছে।

বরুড়া থানার ওসি সত্যজিত বড়ুয়া জানান, একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে নির্বাচনে মাহফুজুর রহমান সেলিম এর জনপ্রিয়তা তুঙ্গে। ইউনিয়নের সর্বত্রে তার নির্বাচনী প্রতীক আনারসের জয়জয়কার। এমতাবস্থায় আওয়ামী লীগের প্রার্থী সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে মাহফুজুর রহমান সেলিম নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়ার অপতৎপরতায় লিপ্ত রয়েছে তারই অংশ হিসেবে মাহফুজুর রহমান সেলিম তার নির্বাচনী প্রচারণার নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি-ধমকি ভয়-ভীতি প্রদর্শন গত শুক্রবার হামলার ঘটনাটি ঘটিয়েছে।

এই বিভাগের আরো খবর