শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪১

বরগুনায় মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের রাষ্ট্রীর মর্যাদায় দাফন

অলিউল্লাহ ইমরান, বরগুনাঃ

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০  

এনটিভি’র করেসপন্ডেন্ট ও দৈনিক কালের কণ্ঠের বরগুনা প্রতিনিধি, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি, বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির সদস্য সোহেল হাফিজের বাবা বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন।
 
সোমবার সন্ধ্যা ছয়টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে চার নাতী নাতনী এবং স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বরগুনা জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আইনজীবী সমিতি, জেলা সাংবাদিক ইউনিয়ন, বরগুনা প্রেসক্লাব, বরগুনা টেলিভিশন সাংবাদিক ফোরাম, এবং বরগুনা পৌরসভা।

সোমবার রাত সাড়ে ১২টায় বরগুনা সার্কিট হাউজ ঈদগাহ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীর মর্যাদায় তাঁকে বরগুনা পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।

মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান ভূমী সহকারী কর্মকর্তা থেকে ২০১৫ সালে অবসর গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি নানাবিধ জটিল রোগে আক্রান্ত ছিলেন।

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ বলেন, সাংবাদিক সোহেল হাফিজের বাবা মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান অত্যন্ত বিনয়ী, শান্ত এবং ভালো মানুষ ছিলেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাঁকে বেহেস্ত নসিব করুন, এই দোয়া করি।

এই বিভাগের আরো খবর