বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননাসহ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে
নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মে ২০২২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় পতাকা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগসহ নানান অভিযোগ উঠেছে নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নুর আলমের বিরুদ্ধে।দীর্ঘদিন থেকে তার বিরুদ্ধে নানান অভিযোগ থাকলেও অজানা কারনেই বহাল তবিয়তেই রয়ে গেছেন এই কর্মকর্তা।সরেজমিনে মঙ্গলবার(১৭ মে)দুপুরে দেখা যায়,নিয়ম অনুসারে যে কোনো কর্মকর্তার বসার স্থানের মাথার উপড়ে অথবা সম্মানজনক স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানোর কথা থাকলেও তার ভিন্ন চিত্র।
ভূমি অফিসটির ভিতরে ঢুকতে চোখে পড়ে অফিসটির দরজার সামনের দেয়ালে ঘেঁষা কাগজপত্র রাখা একটি আনুমানিক মাত্র তিনফিটের কাঠের র্যাগের উপড়ে দায়সারা ভাবে কোনো রকমে হেলে রাখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।ওই অফিসে ঢুকতেই ডানদিকের দেয়ালের সামনে চেয়ার-টেবিল নিয়ে বসে দেদারছে অফিস করছেন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নুর আলম।বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির ঠিক সামনে সেবা নিতে আসা ব্যক্তিরা লম্বা সারি হয়ে বসে আছেন।পুর্বেও এই ভূমি কর্মকর্তা রাত্রিকালীন পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করে রেখে তার অবমাননা করেছিলেন।শুধু তাই নয়,তার বিরুদ্ধে রয়েছে নানান অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগও।উক্ত ইউনিয়নের মধ্যছাতনাই গ্রামের ওমর ফারুক (৫০)নামের এক জমির মালিক অভিযোগ করে ওই কর্মকর্তার সামনেই বলেন,এই ভূমি কর্মকর্তার কাছে ঘুষ ছাড়া কোনো কাজই হয়না।পৈতৃকমূলে আমার ভোগ-দখলকৃত জমির খারিজ করতে গেলে তিনি আমার কাছে ৪০ হাজার টাকা উৎকোচ দাবি করেন।আমি এত টাকা দিতে অস্বীকৃতি জানালে আমার জমির খারিজ আর হয়নি।খোঁজ নিলে এলাকায় তার বিরুদ্ধে শত-শত অভিযোগ পাওয়া যাবে।এ ছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিম ছাতনাই ইউনিয়নের একাধিক এলাকাবাসী অভিযোগ করে বলেন,ভূমি কর্মকর্তা নুর আলমের নানান অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তা ববাবর বেশকিছু এলাকাবাসী লিখিত অভিযোগ করে কোনো ব্যবস্থা গ্রহণের আশ্বাস না পেয়ে পরে ওই ভূমি কর্মকর্তাকে দেয়া ঘুষের টাকা গোপনে ফেরত পাওয়ায় আপোষ-মিমাংশা করতে বাধ্য হই আমরা।এর আগে তিনি রাত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করে রেখে তার অবমাননা করে বহাল তবিয়তে থাকায় এবার তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার দৃষ্টান্ত দেখালেন!আমরা জানতে চাই এই ভূমি কর্মকর্তার আসলে খুঁটির জোর কোথায়।তার বিরুদ্ধে গোপনে তদন্ত করা হলে অগণিত অনিয়ম-দুর্নীতি,ঘুষ বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার সত্যতা পাওয়া যাবে।আমরা এই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি।পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার বলেন,শুনেছি এই ভূমি কর্মকর্তা খুব ভেজালি লোক।পাইসা(টাকা)ছাড়া ওই অফিসে কোনো কাজ হয়না।এ ব্যাপারে জানতে চেয়ে পশ্চিম ছাতনাই ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নুর আলমের ব্যবহৃত(০১৭২৮৮৬০৬৩৩)নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।ডিমলা উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ইবনুল আবেদিন বলেন,তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় আমরা তাকে প্রথমত শোকজ করব।তবে তার বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ দিলে আমাদের আরও ব্যবস্থা নিতে সহজ হত।ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন,আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয় গুলো অবগত করেছি।খুব দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন,জাতীয় পতাকার বিষয়টি আমি শুনিনি।
তবে সে যদি এমনটা করে থাকেন তাহলে ব্যাখ্যা চাওয়া হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মহিনুল ইসলাম সুজন //
ক্রাইম রিপোর্টার নীলফামারী।
- বগুড়ায় নির্বাচনী সহিংসতা মামলা জামায়াতের দুই নেতা গ্রেপ্তার
- পরাজিত প্রার্থীদের অফিসে ফুল ও মিষ্টি নিয়ে গেলেন বিএনপির এমপি
- ভুয়া তথ্যের ফাঁদে পা দিচ্ছে চ্যাটজিপিটি-জেমিনি
- দক্ষিণ এশিয়ায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না বেইজিং
- সুপ্রিম কোর্ট শুল্ক অবৈধ ঘোষণা, ট্রাম্প ১৯৭৪ আইনের ধারা দিয়ে ১৫%
- ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ, নির্বাচিত হবে স্পিকার
- জামায়াতের প্রতিবাদ: মন্ত্রীর ‘ইনকিলাব জিন্দাবাদ’ মন্তব্যে উদ্বেগ
- বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন ১৪ এপ্রিলের আগে হবে
- এনসিপি শক্তি সঞ্চয়ে তৎপর, পদত্যাগী নেতাদের ফেরানোর উদ্যোগ
- এলডিসি উত্তরণ ২০২৯ সালে চায় সরকার, জাতিসংঘে চিঠি পাঠানো হয়েছে
- ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানবেন যেভাবে
- ডিরেজিস্ট্রেশন সিমে সাময়িক নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে
- ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করলেন
- প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রোজায় খেজুরের দাম বেড়েছে ৫০-২০০ টাকা, জাহিদি সবচেয়ে বেশি
- এমএলএসে মায়ামির প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলসের কাছে ৩-০ হার
- গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠাচ্ছেন ল্যান্ড্রির সঙ্গে: ট্রাম্প
- সংরক্ষিত নারী আসনে বিএনপিতে দৌড়ঝাঁপ, ছাত্রদল নেত্রীরা এগিয়ে
- বাইবেল অনুযায়ী মধ্যপ্রাচ্যের বড় অংশ ইসরাইলের: মাইক হাকাবি
- লালমনিরহাটে দুর্যোগ প্রস্তুতি নিয়ে দুলু মন্ত্রী মতবিনিময় সভা
- পাকিস্তান আফগানিস্তানে ড্রোন হামলা, টিটিপি আস্তানা লক্ষ্য
- জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সালমান-আনিসুলের সাক্ষ্য শুরু আজ
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- কীভাবে হয় সূর্যের পূর্ণগ্রহণ?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
