বইয়ে যা নেই তা দিয়ে গুজব ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী দীপু মনি
নিহাল খান
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩
নতুন শিক্ষা পাঠ্যক্রমে কোন ভুলভ্রান্তি থাকলে তা সংশোধন করা হবে,তবে এ নিয়ে অপপ্রচার চলছে,আওয়ামী লীগ সরকার কখনো ইসলামের বিরুদ্ধে কিছু করেনি করবেও না বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১২ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।মন্ত্রী আরো বলেন,বইয়ে যা নেই তা দিয়ে গুজব ছড়ানো হচ্ছে,আপনারা গুজবে কান দিবেন না। চিলে কান নিয়েছে বলে চিলের পেছনে না দৌড়ে নিজের কানে হাত দিয়ে দেখুন কান নিজের কাছে আছে কিনা।
তিনি আরো বলেন,যা ভূল হয়েছে তা সংশোধন করা হয়েছে এবং আরো করা হচ্ছে।এজন্য কমিটি গঠন করা হয়েছে।এই কমিটি কাজ করছে।যেগুলো ভুল আছে না ধরিয়ে দেওয়ার জন্য সকলের সহযোগিতা চান এবং তা সংশোধনের আশ্বাস দেন শিক্ষা মন্ত্রী।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন,'বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ে তোলা।আর সোনার মানুষ গড়ে তোলার অপরিহার্য অনুষঙ্গ ছিল শিক্ষা।বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শেও ছিল শিক্ষা-দর্শন।ছয় দফার মধ্যেও শিক্ষার উন্নয়নের কথা বিশেষভাবে উল্লেখ ছিল।বঙ্গবন্ধু বুঝেছিলেন শিক্ষার বিনিয়োগ শ্রেষ্ঠ বিনিয়োগ।তাই স্বাধীনতার পরপরই তিনি নানামুখি কর্মকাণ্ডের মধ্যেও শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন।তাই আমরা পেয়েছিলাম কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন।কিন্তু দুভার্গ্যরে বিষয়,১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সবকিছুর বিপরীতমুখি যাত্রা শুরু হয়।’
শিক্ষামন্ত্রী আরো বলেন,‘আমাদের প্রাজ্ঞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার দূরদৃষ্টিতে ২০১০ সালের শিক্ষানীতি প্রণয়ন করেন।সেই শিক্ষানীতি পুনঃপর্যালোচনা করে যুগোপযোগী করার কাজ শুরু হয়েছে।স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন স্মার্ট নাগরিক,স্মার্ট সমাজ,স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকার।সেই লক্ষ্য বাস্তবায়নে অন্যদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরাও পথিকৃতের ভূমিকা পালন করবে।চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করা ও দেশ-জাতি-সমাজের সকল ক্ষেত্রে তার দৃশ্যমানতা নিশ্চিত করার জন্য শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রসঙ্গে তিনি বলেন,বিশ্বে প্রায় দেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর ভাষা জ্ঞান,প্রকাশ জ্ঞান ও সাধারণ জ্ঞান যাচাই করে মূল্যায়ন করা হয়।ফলে একটিমাত্র পরীক্ষা দিয়ে সকল শিক্ষার্থী তাদের যোগ্যতা অনুসারে ভর্তির সুযোগ পায়।সময়ের চাহিদা পূরণে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি দক্ষতা অর্জনেও বিশ্ববিদ্যালয়গুলিকে তাদের পাঠ্যক্রম সেভাবে বিন্যাস করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
বর্তমান সরকার শিক্ষাধারায় ‘ব্লেন্ডেড লার্নিং’ এ বিশেষভাবে আগ্রহী সেই লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলির প্রতি শিক্ষামন্ত্রী আহ্বান জানান।
সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ৯৬ জনকে বঙ্গবন্ধু স্বর্ণপদক,অগ্রণী ব্যাংক,৫ জনকে ড. মমতাজ উদ্দিন আহমেদ স্বর্ণপদক ও ২ জনকে ডা. এ কে খান স্বর্ণপদক প্রদান করা হয় শিক্ষামন্ত্রী কৃতী শিক্ষার্থীদের এসব পদক প্রদান করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মুরশেদুল কবীর এবং রাবি উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক।
অনুষ্ঠানে উপাচার্য সভাপতির বক্তব্যে বলেন, জ্ঞান নীতি সত্য হলো আত্মার রক্ষাকবজ। শিক্ষার উদ্দেশ্যই হলো অন্তরকে আলোকিত করা।অন্তরের মধ্যে যদি কোনো অন্ধকার থাকে সেটাকে দূরীভূত করে শিক্ষা।আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে চেষ্টাটাই সবসময়ই করেছিলেন।১৯৭১ সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় তার এক দশক আগেই শিল্প বিপ্লব হয়ে গিয়েছিলো।বঙ্গবন্ধু সে বিষয়টাকে মাথায় রেখে তিনি কুদরত-ই-খুদার মত মানুষকে শিক্ষা কমিশনের দায়িত্ব দিয়েছিলেন।আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার ছিলো ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার।সে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, আমাদের আগামীর হাতছানি বিচারের সবকিছুই আমাদের শিক্ষার্থীদের মধ্যে রয়েছে। যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন এবং যে স্বপ্ন বাস্তবায়ন করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,পিতা-কন্যার যে ধ্রুপদী অর্থনৈতিক উন্নয়ন সে উন্নয়নে আপনারা সবসময়ই পাশে থাকবেন।কারণ এরই মধ্যে বাঙালি জাতির শান্তি ও মুক্তি।
প্রসঙ্গক্রমে উপাচার্য স্বর্ণপদকপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,তারা যেন তাদের অর্জিত জ্ঞান ও মেধার স্বর্ণচ্ছটায় জাতিকে আলোকিত করে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনা সহ নাট্যকলা এবং সংগীত বিভাগের পক্ষ থেকে সূচনা সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ফেরদৌস আরা ও নাট্যকলা বিভাগের অধ্যাপক সুমনা সরকার।
প্রসঙ্গত অনার্স,মাস্টার্স বা এমবিবিএস পরীক্ষায় অনুষদে প্রথম শ্রেণিসহ প্রথম স্থান অধিকারীকে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক,দর্শন বিষয়ে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারীকে ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক এবং এমবিবিএস (শেষ বৃত্তিমূলক, নিয়মিত)পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বরসহ চিকিৎসা অনুষদে প্রথম স্থান অধিকারীকে ডা. এ কে খান স্বর্ণপদক প্রদান করা হয়।
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
