ফরিদপুরের ভাঙ্গায় হাস্যকর ১৪৪ ধারা
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০
ফেসবুকে স্ট্যাটাস দেখে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রবিবার সকাল ১০টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছিল উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার এক আদেশে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেলেক্স ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এর আগে সদরপুরেও একইভাবে ১৪৪ ধারা জারি করা হয়।
এ বিষয়ে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, ‘১৪৪ ধারা খেলো বিষয় নয়। ফেসবুকের স্ট্যাটাস দেখে ১৪৪ ধারা জারির এ সিদ্ধান্ত হাস্যকর।’ ১৪৪ ধারা জারির ঘটনার নিন্দা জানিয়েছেন তিনি।তিনি আরো বলেন, ‘আমি বা আমার কোনো সমর্থকের কর্মসূচি আজ উপজেলা স্বাস্থ্য কমপেলেক্স এলাকায় ছিল না। তাই ১৪৪ ধারা জারির কোনো অবশ্যকতা ছিল না।’
ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুর রহমান খান বলেন, ‘ফেসবুকে সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে বেলা ১১টার দিকে একটি মানববন্ধন কর্মসূচি আহ্বানের কথা আমরা জানতে পারি। আবার ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামে একটি সংগঠনও একই সময় ওই স্থানে একটি মানববন্ধন কর্মসূচি পালনের জন্য অনুমতি চায়। এর প্রেক্ষিতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।’
স্থানীরা জানান, রবিবার সকাল ১০টা থেকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করার কথা বলা হলেও এ সংক্রান্ত মাইকিং শুরু হয় সাড়ে ১০টা থেকে।
এদিকে সদ্য কেনা শর্টগান থেকে একইদিনে চার রাউন্ড গুলি ছুড়েন ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুর রহমান খান। তিনি জানান ক্রয়ের পরে প্রত্যকটা শর্টগানের গুলি পরীক্ষা করতে হয়।এজন্য আমি চার রাউন্ড গুলি চালিয়েছি ।এর সাথে স্থানীয় রাজনীতি বা সংঘাতের কোন সম্পর্ক নেই। এবং এর প্রতিবেদন আমি সদরে পাঠিয়ে দিয়েছি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, ‘ভাঙ্গায় ১৪৪ ধারা জারির করার মত কোনো ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে মনে করলে আমরাই ইউএনও’কে ১৪৪ ধারা জারির জন্য পরামর্শ দিতাম। পুলিশের সঙ্গে কোন রকম আলাপ না করেই উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। তার পরও ঘোষিত ১৪৪ ধারা রক্ষার জন্য পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।’
উল্লেখ্য ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার উপ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য হয়েও নৌকার প্রার্থীকে সমর্থন জানান নিক্সন চৌধুরী। বিষয়টি নিয়ে স্থানীয় ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র বিরোধিতা করে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন বাতিলও চাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত এই নির্বাচনে নিক্সন চৌধুরীর সমর্থনে নৌকা মার্কা জয়ী হয়। নির্বাচনের দিন রাতেই নিক্সন চৌধুরী দাবি করেন, আওয়ামী লীগের প্রার্থীকে ভোটে হারাবর জন্য এবং বালু ব্যবসায়ী বিএনপির বিদ্রোহী প্রার্থীকে জেতানোর জন্য ফরিদপুর প্রশাসন নির্বাচনের দিন পক্ষপাতমূলক আচরণ করেছে। এরপরই অনলাইনে ছড়িয়ে দেয়া হয় একটি অডিও ক্লিপ ও ভিডিও ক্লিপ। যেখানে ফরিদপুরের ডিসি ও চরভদ্রাসনের ইউএনওকে গালিগালাজ করা হয়। ১৩ অক্টোবর সংবাদ সম্মেলন করে নিক্সন চৌধুরী জানান, এই অডিও ক্লিপটি সুপার এডিট করা। তিনি এই কথাগুলো বলেননি। বরং তার বিরুদ্ধে বিরোধী কুচক্রী মহল এটি তৈরি করেছে।
এদিকে গত বৃহস্পতিবার ফরিদপুর সিনিয়র নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে চরভদ্রাসন থানায় একটি মামলা করেন।
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
