প্রধানমন্ত্রীর উপহার পেয়ে ঘরে ফিরেছেন রাবেয়ার স্বামী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ মার্চ ২০২৩
আশ্রয়ণ প্রকল্পের ঘর
বিয়ের পর থেকে অভাব অনটন লেগেই থাকত নীলফামারীর পলাশবাড়ীর বালাপাড়া গ্রামের রাবেয়া বেগমের সংসারে। সংসারের অভাব-অনটন ও ধার-দেনার চাপে এলাকা ছেড়ে চলে যান রাবেয়ার স্বামী। এদিকে ছেলেও নেয়নি তার ভরণপোষণের দ্বায়িত্ব। মাথা গোঁজার ঠাঁই ছিল না তার। পরে ইউনিয়ন পরিষদের মাঠে একটি ঝুপড়ি ঘর বানিয়ে নাতনিকে নিয়ে আশ্রয় নেন রাবেয়া।
কিন্তু আশ্রয়ণ প্রকল্পের ঘরে ভাগ্য পরিবর্তন হয়েছে রাবেয়ার। নীলফামারীর পলাশবাড়ী আশ্রয়ণ প্রকল্পে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের একটি সরকারি ঘর পেয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে ঘরে ফিরেছেন তার স্বামী। আশ্রয়ণ প্রকল্পের এক পাশে একটি মুদি দোকান খুলে নাম দিয়েছেন ‘রাবেয়া স্টোর’। সেই দোকান ও প্রধানমন্ত্রীর উপহারের ঘরে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন রাবেয়া বেগম।
রাবেয়া বেগমের মতো আপন ঠিকানা পেয়েছেন নীলফামারীর পলাশবাড়ী আশ্রয়ণ প্রকল্পের ২৭টি পরিবার। তাদের মধ্যে চারজন প্রতিবন্ধী, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষও পেয়েছেন জমিসহ ঘর। সরকারি আশ্রয়ণ প্রকল্পের এসব ঘর পেয়ে বদলে গেছে প্রান্তিক এ জনগোষ্ঠীর জীবনমান।
সদর উপজেলার দুবাছড়ি আশ্রয়ণ প্রকল্পে ঠাঁই হয়েছে আরও ৭১টি পরিবারের। একসময় ছিন্নমূল, ভূমিহীন, গৃহহীন এই মানুষগুলোর দিন কাটতো অনাহারে-অর্ধাহারে। তবে একটি নিরাপদ ঠিকানার চিন্তা দূর হওয়ায় বর্তমানে নিজেদের স্বাবলম্বী করতে কাজ করছেন তারা। কেউ অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ, কেউ সবজি চাষ, আবার খামার করেও স্বাবলম্বী হচ্ছেন অনেকে।
রাবেয়া বেগম ঢাকা পোস্টকে বলেন, আগে আমি পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের ওখানে ছিলাম। আমার স্বামী ছিল না, একা থাকতাম। আমার ছেলেও দেখতো না, মেয়ে সংসার চালাইতো আর মেয়ের বাচ্চাটাকে নিয়ে আমি থাকতাম মানুষের জায়গায়। এখন আমাকে সরকার ঘর দেওয়ার পর আমার স্বামীও ফিরে আসছে। চলি ফিরি খাচ্ছি একটা দোকান দিয়ে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। 
রাবেয়া বেগম
নীলফামারী সদরের তরনীবাড়ী গ্রামের ময়না বেগমের রক্তসঞ্চালন বন্ধ হয়ে যাওয়ায় কেটে ফেলতে হয় দুই পা। পরে স্বামী অন্যত্র বিয়ে করলে দুই মেয়েকে নিয়ে আশ্রয় নেন বাবার বাড়ির পরিত্যক্ত ঘরে। অতিকষ্টে মেয়েদের বিয়ে দিলেও মাথা গোঁজার ঠাঁই ছিল না তার। সেই ময়না বেগম এখন পলাশবাড়ী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
তিনি ঢাকা পোস্টকে বলেন, যখন বিয়ে হলো তখন আমি স্বামীর জায়গা জমি কিচ্ছু নাই। মানুষের জায়গায় থাকলাম। তারপর ঢাকায় চলে গেলাম তারপর ওখানে কাজ কাম করলাম। ঢাকায় যাওয়ার এক বছর পর আমার স্বামী অন্য জায়গায় বিয়ে করল। পরে দুইটা মেয়ে নিয়ে অনেক কষ্টে চলতেছিলাম। আমার রক্ত বন্ধ হয়ে গেছিলো, তাই পাটা কাইটা ফেলতে হয়। তখন ডাক্তার পা কাইটা দেয়। পা কাটার পর বাবার বাড়িতে রেখে গেল স্বামী। পরে জানতে পারলাম সরকারি ঘর দিচ্ছে। তখন আমিও একটা ঘরের আবেদন করি। আবেদনের পর আমাকে ঘর দিলে এখানে আসি। এখানে একাই থাকি। ভালোই লাগতেছে। নিশ্চিন্তায় থাকতেছি সুখে শান্তিতে ঘুমাইতেছি। শান্তিতে আছি এখন।
নীলফামারীর নটখানা এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে অন্যের জমিতে একটি চালা ঘরে থাকতেন প্রতিবন্ধী ইকবাল হোসেন। নানা কষ্টে জর্জরিত ইকবালের ঠিকানা এখন প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের ঘর।
ইকবাল ঢাকা পোস্টকে বলেন, আমি প্রতিবন্ধী। দুই পা চলে না। আগে মানুষের জায়গায় ছিলাম। একটু ঝগড়া, কথাকাটাকাটি হলে বের করে দিত। এখন সরকারের বাড়ি পাইছি। ভালো আছি। ঝগড়াঝাঁটি নাই। কেউ বের করে দেয় না। সারাদিন পর বাড়ি ফিরে রাতে শান্তিতে বউ-বাচ্চা নিয়ে ঘুমাই।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার ঢাকা পোস্টকে বলেন, মুজিব শতবর্ষে ভূমিহীন অসহায় মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে প্রথম পর্যায়ে ৯৯টি, ২য় পর্যায়ে ২২০টি ও ৩য় পর্যায়ে ৩১০টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। চতুর্থ পর্যায়ে ১২০টি ঘরের নির্মাণকাজ চলমান।
তিনি আরও বলেন, ইতোমধ্যে যাদের প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হয়েছে তারা সবাই অসহায়, ভিক্ষুক, সমাজের পিছিয়ে পড়া মানুষসহ ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষ রয়েছে। এখন তারা নিরাপদ আশ্রয় পাওয়ায় তাদের মাথা থেকে চিন্তা দূর হয়েছে। বর্তমানে জীবন জীবিকার মান উন্নয়নে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। কেউ খামার করেছে, কেউ শাকসবজি চাষ করে জীবনের মান উন্নয়ন করছে। তারা সবাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ধন্যবাদ জানিয়েছে আশ্রয় দেওয়ার জন্য।
জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ ঢাকা পোস্টকে বলেন, জেলায় ৪ হাজার ৭২১ জন ভূমিহীনের মধ্যে ৪ হাজার ১০০ জনকে ঘর প্রদান করা হয়েছে। আগামী জুনের মধ্যে নীলফামারীকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে ঘর নির্মাণকাজ চলমান আছে।
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- দায়িত্ব গ্রহণের এক মাসেও কার্যক্রম নেই জকসুর, ক্ষোভ ও হতাশা বাড়ছে
- পারমাণবিক আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের নৌ মহড়া
- মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
- আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান
- দেরিতে পৌঁছায় জামায়াত জোট-স্বতন্ত্রদের সঙ্গে ইশরাকের শপথ
- পর্দার আড়ালে বাটোয়ারা, সামনে বিরোধিতার নাটক: মাহফুজ আলম
- কীভাবে হয় সূর্যের পূর্ণগ্রহণ?
- অক্ষম প্রক্টোরিয়াল বডিতে চলছে গোবিপ্রবির কার্যক্রম
- নতুন মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- মন্ত্রী হওয়ার আভাস পেলেন মিলন
- ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা
- শপথের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে ১১ দলীয় ঐক্য জোটের এমপিরা
- সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
- বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন
- মাধ্যমিক স্কুল রমজানে বন্ধ থাকবে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত আজ
- পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এসেছেন ঢাকায়
- সংস্কার পরিষদধ শপথ এড়ালে এমপি শপথেরও মানে নেই: আসিফ মাহমুদ
- অভিনন্দন জানালো ইরান , বাংলাদেশ এর সাথে সম্পর্ক জোরদারের আশা
- সংসদ ভবনে প্রবেশ শুরু করেছেন নবনির্বাচিত এমপিরা,শপথ শুরু আজ ১০টায়
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- ১০ দিনের ব্যবধানে ফের জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- জুলাই সনদে অবশেষে স্বাক্ষর করলো এনসিপি
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
