পিছিয়ে গেল করোনার টিকা বোতলজাতকরণ
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১
বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকা বোতলজাতকরণের কার্যক্রম ছয় মাস পিছিয়ে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি প্রথমে ছয় মাসের মধ্যে সরকারিভাবে টিকা বোতলজাত করতে চেয়েছিল। এখন আরও ছয় মাস বৃদ্ধি করে এক বছরের কথা বলছে। এ কাজে আমলাতান্ত্রিক জটিলতা পরিহারে মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।
বুধবার (১৩ অক্টোবর) সংসদীয় কমিটির বৈঠকে টিকা বোতলজাতকরণের বিষয়ে আলোচনা হয়।
গত জুনে ছয় মাসের মধ্যে সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানির মাধ্যমে টিকা উৎপাদনের সুপারিশ করা হয়। এরপর আগস্টে দুটি বৈঠক করে সংসদীয় কমিটি। ওই বৈঠকে ছয় থেকে ৯ মাসের মধ্যে টিকা বোতলজাত করার ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়। বৈঠকে এ বিষয়ে একটি পূর্ণ পরিকল্পনাও মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের বলেন, এসেনসিয়াল ড্রাগসের গোপালগঞ্জ শাখায় জমি আছে। সেখানে আমরা টিকা বোতলজাত করতে পারবো। টিকা উৎপাদনের জন্য আমাদের আরও জায়গা লাগবে, সেই জায়গা আমরা অধিগ্রহণ করে নেবো। এক বছরের মধ্যে টিকা বোতলজাত শুরু করার জন্য আমরা বলেছি।
সময় বাড়ানো সম্পর্কে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা প্রথম যখন সুপারিশ করি তার পরে কয়েক মাস চলে গেছে। এখানে প্রকল্প প্রস্তাব (ডিপিপি) করতে হবে। একজন পরামর্শক নিয়োগ দিতে হবে। কোন দেশ থেকে কাঁচামাল আসবে, সেসব ঠিক করতে হবে। যন্ত্রপাতি কোথা থেকে আসবে, সেগুলো ঠিক করতে হবে। এগুলোর জন্য একটু সময় লাগবে। সেজন্য আমরা এক বছর বলেছি। মন্ত্রণালয়কে আমরা বলেছি, এই কাজে যেন আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করা হয়।
এদিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন, ব্যবহার, পরিবহন ও সাশ্রয়ী দিক বিবেচনায় প্রোটিন ভ্যাকসিন উৎপাদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিকার কাঁচামাল ও প্রযুক্তি আমদানির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি ডায়াডিকের সঙ্গে এসেনসিয়াল ড্রাগস তিনবার ভিডিও কনফারেন্স করেছে। ওই প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের জন্য একটি খসড়া তৈরি করা হয়েছে। এছাড়া রাশিয়ার স্পুটনিক-ভি ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আবিষ্কৃত প্রোটিন ভ্যাকসিন তৈরির আলোচনা চলছে।
মন্ত্রণালয় আরও জানায়, টিকা উৎপাদনের লক্ষ্যে যন্ত্রপাতি উৎপাদন ও সরবরাহকারী বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে প্রাথমিকভাবে প্রাক্কলিত দর প্রস্তুত করা হয়েছে।
শেখ সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আফম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী প্রমুখ অংশ নেন।
- আজহারির ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- পল্লবীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার, ঋণসংকটে আত্মহত্যার আশঙ্ক
- বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থানকে সমর্থন করলেন নাসের হুসেইন
- নিলামের আগেই ৬.৪৪ কোটি রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ
- পুরান ঢাকার একটি ভোটকেন্দ্র থেকে ১৫২টি ক্রিকেট স্টাম্প উদ্ধার
- মিরপুরে দুই সন্তানসহ মা-বাবার মরদেহ উদ্ধার
- আশুলিয়া হত্যাকাণ্ড: সাবেক এমপিসহ ৪ জনের মৃত্যুদণ্ড
- জামায়াত নেতার নির্দেশে তৈরি করেছি, স্বীকারোক্তি প্রেসমালিকের
- প্রবাসী ভোটারদের ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট দেশে এসেছে
- ব্যবহৃত মোবাইল ফোন ডি-রেজিস্ট্রেশন করবেন কিভাবে জেনে নিন
- মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
- রোজার বাজার নিয়ে দুশ্চিন্তা ভোক্তাদের
- জামায়াত ক্ষমতায় এলে সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার আবেদন ফি বাতিল
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প
- বেলুচিস্তানে হামলা: চীন ও ট্রাম্পকে দেওয়া পাকিস্তানের প্রতিশ্রুতি
- বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত
- প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ফিরল পরীক্ষা, মূল্যায়ন হবে কীভাবে
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- শেষ মুহূর্তেও থামছে না বিদ্রোহীরা, নতুন কৌশল নিচ্ছে বিএনপি
- দেড় বছরে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যাবস্থা করার প্রতিশ্রুতি
- এপস্টেইন নথিতে বিল গেটসের নাম: মেলিন্ডা কি বললেন?
- লিবিয়ায় বাড়ির ভেতরে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- মতামত জরিপ: আওয়ামী লীগের ভোটারদের ৪৮% ভোট এবার যাবে বিএনপিতে
- এআই চ্যাটবটের পরামর্শ প্রশ্ন ছাড়াই মানছেন ব্যবহারকারীরা
- এমসিসির নতুন আইনে শেষ ওভার ও বানি হপ ক্যাচে বড় বদল
- বাড়ল রুপার দাম, ভরিতে কত?
- ভুক্তভোগীদের পরিচয় ফাঁসের অভিযোগে এপস্টেইনের হাজারো নথি সরাল ডিওজ
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- ‘হ্যাঁ’ ‘না’ ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
