পশ্চিমাঞ্চলে ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়ে দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মে ২০২২
পশ্চিমাঞ্চলে ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়ে দুর্ভোগ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় শুক্রবার (২৭ মে) রাতে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। শনিবার (২৮ মে) সকাল ১০টায় ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। তবে দীর্ঘসময় যোগাযোগ বন্ধ থাকায় ভয়াবহ শিডিউল বিপর্যয়ে পড়েছে রেলওয়ের পশ্চিমাঞ্চল রুটের সব ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শনিবার (২৮ মে) সকাল ৬টায় আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। এ ট্রেনের যাত্রী শাহিদা আক্তার ভোরে বাসা থেকে বেরিয়ে যাত্রার নির্ধারিত সময়ের আগেই স্টেশনে পৌঁছান। শিশুসন্তানকে নিয়ে স্টেশনে দুপুর পর্যন্ত অপেক্ষায় তিনি। তবে দুপুর সোয়া ১টার দিকেও ট্রেনটি ছাড়েনি।

শাহিদা আক্তার জাগো নিউজকে বলেন, ‘ভোরে এসেছি, এখনো ট্রেন ছাড়েনি। শিশুসন্তানকে নিয়ে দীর্ঘসময় অপেক্ষা করছি। বাচ্চাটা অসুস্থ হওয়ার দশা। সন্তানকে নিয়ে কোথাও যেতেও পারছি না। এখনো খাবার খাইনি। কখন ট্রেন ছাড়বে তাও কেউ বলতে পারছেন না। মহাবিপদে পড়েছি।’
গাইবান্ধা থেকে ঢাকা এসেছিলেন একটি গণমাধ্যমের কর্মী। রংপুর এক্সপ্রেস ট্রেনের আগাম টিকিট কিনেছিলেন তিনি। শনিবার (২৮ মে) সকাল ৯টা ১০ মিনিটে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে দুপুর ১টা ১৫ মিনিটেও ট্রেনটি স্টেশনেই আসেনি।

তিনি বলেন, ‘দুর্ঘটনা ঘটতেই পারে। তবে এত দীর্ঘসময়েও রেল যোগাযোগ স্বাভাবিক করা গেলো না, এটা মেনে নেওয়ার মতো নয়। দ্রুত সমস্যা সমাধানে পর্যাপ্ত ব্যবস্থা থাকা উচিত।’
এদিকে, সকাল ৬টা ৪০ মিনিটে স্টেশন ছাড়ার কথা ছিল নীলসাগর এক্সপ্রেসের। তবে পরে ট্রেনটি ছাড়ার সময়ে পরিবর্তন আনা হয়। স্টেশন থেকে সম্ভাব্য সময় ঠিক করা হয়েছে ১টা ৪০ মিনিটে।

এছাড়া সকাল ৮টা ১৫ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস স্টেশন ছাড়ার কথা থাকলেও তা ২টা ৪০ মিনিটে ছাড়তে পারে বলে জানানো হয়েছে। সকাল ১০টা ১০ মিনিটে একতা এক্সপ্রেসের স্টেশন ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ার সম্ভাব্য সময় বলা হয়েছে ২টা ৫০ মিনিটে।

নাম প্রকাশে অনিচ্ছুক কমলাপুর রেলওয়ে স্টেশনের একজন কর্মকর্তা জাগো নিউজকে বলেন, শুক্রবার রাতে গাজীপুরের কালিয়াকৈর মৌচাক এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এরপর ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এখন ট্রেন চলাচল শুরু করেছে। তবে শিডিউল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে, আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।’
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
