পঞ্চগড়ে ছয় মাসের মেয়েকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ডের আদেশ
মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩
পঞ্চগড়ে ছেলে সন্তান না হওয়ায় ক্ষিপ্ত হয়ে রত্না নামে ছয় মাস বয়সী কন্যা শিশুকে হত্যার দায়ে নাজিমুল হক ওরফে নাজমুল নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। জানা গেছে, মৃত্যুদণ্ড প্রাপ্ত নাজিমুল হক পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড পূর্ব জয়ধরভাঙ্গা গ্রামের জয়নুল হকের ছেলে। সোমবার (১৩ মার্চ) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান এ আদেশ দেন। আদালত ও মামলার এজাহার সুত্রে জানা গেছে ,প্রেমের সম্পর্কের জেরে নাজিমুলের সঙ্গে বিয়ে হয় একই এলাকার রশিদুল ইসলামের মেয়ে রশিদার। বিয়ের পর ছেলে সন্তান জন্ম না হয়ে একে একে তিনটি মেয়ে সন্তান জন্ম নেওয়ায় ক্ষিপ্ত হয়ে পারিবারিক কলহে জড়ান নাজিমুল। গত ২০১৯ সালে ৩১ মার্চ রাতে শিংরোড পূর্ব জয়ধরভাঙ্গা গ্রামে স্ত্রীসহ সন্তানদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করেন তিনি। একপর্যায়ে ছয় মাসের কন্যা শিশুকে হত্যা করেন নাজিমুল। স্ত্রীসহ অন্য দুই সন্তানদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ঘাতক বাবা পালিয়ে যান। স্থানীয়দের সহায়তা আহতদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ১৯ সালের পহেলা এপ্রিল পঞ্চগড় সদর থানায় শিশুটির নানা রশিদুল ইসলাম বাদী হয়ে নাজিমুলসহ তিনজনের নামে মামলা দায়ের করলে দীর্ঘ চার বছরের মাথায় নাজিমুল হককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন আদালত। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রীয়পক্ষের অতিরিক্ত আইনজীবী (পি. পি.) অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম বলেন, যথাযগ্য রায় প্রকাশ পেয়েছে। আদালতের এই রায়কে সাধুবাদ জানাই। এতে করে পঞ্চগড়ে এমন অপরাধের প্রবণতা অনেকটাই কমে আসবে বলে মনে করছি। এদিকে আসামিপক্ষের আইনজীবীর দাবি আদালত যথাযথ পর্যালোচনা না করেই মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান অ্যাডভোকেট আহসান হাবিব। এ বিষয়ে বাদী রশিদুল ইসলাম জানান, আমার ছোট নাতনিকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় এবং অপর দুই নাতনি ও মেয়েকে হত্যার চেষ্টা করে নাজিমুল। আমরা এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে দীর্ঘ চার বছরের মাথায় আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার পেয়েছি।
- বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন
- মাধ্যমিক স্কুল রমজানে বন্ধ থাকবে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত আজ
- পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এসেছেন ঢাকায়
- সংস্কার পরিষদধ শপথ এড়ালে এমপি শপথেরও মানে নেই: আসিফ মাহমুদ
- অভিনন্দন জানালো ইরান , বাংলাদেশ এর সাথে সম্পর্ক জোরদারের আশা
- সংসদ ভবনে প্রবেশ শুরু করেছেন নবনির্বাচিত এমপিরা,শপথ শুরু আজ ১০টায়
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- ১০ দিনের ব্যবধানে ফের জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- জুলাই সনদে অবশেষে স্বাক্ষর করলো এনসিপি
- ‘আমকে ‘ম্যানিপুলেট’ করা হয়েছে’ স্পর্শিয়ার দাবি
- শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান
- মন্ত্রিসভার তালিকা অত্যন্ত গোপনীয়,চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমান
- বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
- রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক
- রাজনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
- আসিফ নজরুল কী করেছে, নিজেই জানালেন
- রোজায় হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
- সন্ধ্যায় এনসিপির ৬ সদস্যের দল যাচ্ছে যমুনায়
- প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারিত হবে বিএনপির ইচ্ছায়ঃ আদিলুর
- তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার অপারেশন সফল
- দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা আজ সন্ধ্যায়
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫
- এমন একজন জীবনসঙ্গী পেয়ে আমি খুবই ভাগ্যবান: জোভান
- জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন সুরকার প্রিন্স মাহমুদ
- স্থগিত হলো শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’
- ত্রয়োদশ সংসদের ৭৯% সদস্য কোটিপতি, অর্ধেকের বেশি ঋণগ্রস্ত: টিআইবি
- সীমান্তে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ
- সামরিক উত্তেজনার মাঝেও সমঝোতার ইঙ্গিত ইরানের
- আজ সন্ধ্যায় যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
