নৌপরিবহনে ধূমপানমুক্ত পরিবেশ: আন্তর্জাতিক মানদণ্ডে আইন উন্নীতকরণ
মো: সাইফুল আলম সরকার, ঢাকা
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫
সকল ধরণের নৌপরিবহন ও নদীবন্দরকে সম্পূর্ণ ধূমপানমুক্ত করতে হলে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ভিত্তিতে শক্তিশালী করা প্রয়োজন। আজ ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার, বেলা ১১.৩০ টায় সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকায় আয়োজিত “পাবলিক পরিবহন ও পাবলিক প্লেস শতভাগ ধূমপানমুক্ত করতে তামাক নিয়ন্ত্রণ আইন আরো শক্তিশালী করতে হবে” শীর্ষক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেছেন। মানববন্ধন কর্মসূচিটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ট্যোবাকো কন্ট্রোল এডভোকেটস (বিটিসিএ) ও বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)।
তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ দোয়া বখশ শেখ এর সভাপতিত্বে কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন আর্থ ডেভলপমেন্ট ফাউণ্ডেশন এর প্রধান নির্বাহী আমিনুল ইসলাম বকুল। বাংলাদেশ তামাক বিরোধী জোট-বাটার ভারপ্রাপ্ত সমন্বয়কারী ও প্রত্যাশা- মাদক বিরোধী সংস্থার সভাপতি হেলাল আহমেদ এর সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিটিসিএ সচিবালয়ের প্রতিনিধি ফারহানা জামান লিজা, বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক আবু নাসের অনিক, পরিবেশবাদী ও উন্নয়নকর্মী উম্মে জান্নাত কনি, তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ ও মোয়াজ্জেম হোসেন টিপু, পরিবেশ উন্নয়নকর্মী সামিউল হাসান সজীব, ঘাট শ্রমিক ইউনিয়ন প্রতিনিধি মো: নয়ন ও ফেরদৌস হোসেন প্রমূখ।
কর্মসূচিতে জানানো হয়, দেশের নৌপরিবহন ব্যবস্থায় প্রতিদিন ১০-১২ লাখ যাত্রী চলাচল করেন। লঞ্চঘাট, ফেরিঘাট ও নদীবন্দর এলাকায় ধূমপানের কারণে যাত্রী, নারী, শিশু এবং শ্রমজীবী মানুষের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে থাকে। পরোক্ষ ধূমপানের ফলে হৃদরোগ, স্ট্রোক, শ্বাসতন্ত্রের রোগসহ নানাবিধ জটিলতা বাড়ছে। আয়োজক সংগঠনসমূহ মনে করে—শক্তিশালী আইন, কঠোর তদারকি এবং গণসচেতনতা—এই তিনটির সমন্বয় ছাড়া নৌপরিবহনে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।
বক্তারা বলেন, নৌপরিবহন খাতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হলে আইনকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা ছাড়া বিকল্প নেই। আইনের দুর্বলতা ও তদারকির অভাবের সুযোগে নদীবন্দরে তামাক কোম্পানিগুলো এখনো বিভিন্ন প্রচারণা চালাচ্ছে—যা জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি। বক্তারা আরো বলেন, বাংলাদেশ সরকার ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা অর্জনের জন্য নৌপরিবহন খাতকে এখনই শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করতে হবে।
সভাপতি তাঁর বক্তব্যে পরিবহন মালিকদের উদ্দেশ্য করে বলেন, আইনানুযায়ী প্রত্যেকটি পরিবহনে নিজ উদ্যোগে দৃশ্যমান জায়গায় “ধূমপান হইতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ”-লেখা সম্বলিত সাইনেজ লাগানোর কথা থাকলেও সরেজমিনে তার বাস্তবায়ন তেমন একটা পরিলক্ষিত হয় না বললেই চলে। তাই এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য তিনি সকল লঞ্চ মালিকদের পরামর্শ দেন। তিনি তার বক্তব্যে লঞ্চ যাত্রী ও পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সুযোগ-সুবিধা আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে লঞ্চ টার্মিনালগুলোতে ধূমপান বন্ধের পাশাপাশি টার্মিনাল এলাকায় যত্রতত্র সিগারেটের দোকান বসতে না পারে এবং টার্মিনালের সার্বিক পরিবেশ যাতে সুষ্ঠুভাবে বজায় থাকে সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেয়ার জন্য উপস্থিত সকল লঞ্চ মালিক, শ্রমিক সহ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। কর্মসূচিতে অন্যন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন নাগরিক সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, লঞ্চ মালিক সমিতি, কাউন্টার ম্যানেজার ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা নিম্নোক্ত সুপারিশসমূহ তুলে ধরেন—
নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত তদারকি জোরদার করা।
সকল নদীবন্দর, লঞ্চ ও ফেরিতে স্পষ্টভাবে “ধূমপানমুক্ত এলাকা” সাইনেজ স্থাপন বাধ্যতামূলক করা।
নৌযান ও টার্মিনালে তামাকজাত পণ্য বিক্রয়, সরবরাহ ও ব্র্যান্ড প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ করা।
নৌযান মালিক, কর্মচারী ও সংশ্লিষ্ট শ্রমিকদের নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন।
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে পরোক্ষ ধূমপানমুক্ত পরিবহনব্যবস্থার আইনি কাঠামো শক্তিশালী করা।
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
