রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৪

নোয়াখালীতে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২৬ মে ২০২২  

নোয়াখালী জেলা শহরের মাইজদী বাজার এলাকার একটি ডোবা থেকে মো. মারুফ (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাইজদী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মানাধীন ভবনের সামনের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ডোবায় পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মারুফ নোয়াখালী পৌর এলাকার বোর্ড স্কুল সংলগ্ন মৃত ছানা উল্যাহর ছেলে। সে ভাঙারি মালামাল খুঁজতো এবং তা দোকানে বিক্রি করতো। 

নিহত শিশুর মা মায়া বেগম জানান, গতকাল বুধবার সকালে তার কাছ থেকে ১০টাকা নিয়ে বাসা থেকে বের হয় মারুফ। এরপর এলাকায় ছেলে-মেয়েদের সঙ্গে কিছু সময় খেলাধুলা করে। তার পর থেকে সে আর বাসায় ফিরে আসেনি। প্রতিদিন সন্ধ্যার মধ্যে ফিরতো। কিন্তু বুধবার সে ফিরেনি। পরে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েও তাকে পাওয়া যায়নি। এক পর্যায়ে বৃহস্পতিবার সুধারাম থানায় জিডি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে দুপুর ১২টার দিকে তার মরদেহ পাওয়া যায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, মৃতদেহটি উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তারপরও এটি হত্যা নাকি পানিতে পড়ে মারা গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগের আরো খবর