নেহাল ও আরেফিন না থাকার ব্যাখ্যা দিলেন অমি
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০
বর্তমান সময়ের তুমুল দর্শকপ্রিয় নাট্য সিরিজ 'ব্যাচেলর পয়েন্ট'। নাটকটির শুরু থেকেই সিজন ১ ও ২ দিয়ে ব্যাপকভাবে আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি। এই সিরিজে কাবিলা, নেহাল, শুভ, আরেফিন আর হাবু ভাই নামের চরিত্রগুলো তরুণ প্রজন্মের দর্শকদের কাছে যেন জীবন্ত হয়ে উঠেছে। নাটকটির কোন কোন পর্ব ধ্রুব টিভিতে প্রচারের একদিনের মধ্যেই ১০ লাখ ভিউ হয়েছে।
ব্যাচেলর পয়েন্ট সিজন ১ ও ২-এর ব্যাপক সাফল্যের পর এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এর তৃতীয় সিজন প্রচার হচ্ছে। ইতোমধ্যে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন থ্রি’ ১০ পর্ব প্রচার হয়ে গেছে। সিজন থ্রি দর্শকদের মাঝে সাড়া ফেললেও কয়েকটি কারণে দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতা অমির সমালোচনাও করছেন। কারণ, এই সিজনে বেশ কিছু পরিবর্তন এনেছেন নির্মাতা। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- এবারের পর্বগুলোতে নাটকটির অন্যতম চরিত্র নেহাল ও আরেফিনকে না রাখা। আর এ জন্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে নির্মাতাকে।
নেহাল ও আরেফিন- দুই চরিত্রে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব ও শামীম হাসান সরকার। সম্প্রতি এক আলাপে ব্যাচেলর পয়েন্ট সিজন থ্রি’তে নেহাল ও আরেফিন চরিত্র না থাকার বিষয়টি ব্যাখ্যা করেন সিরিজটির নির্মাতা কাজল আরেফিন অমি।
প্রথমে চরিত্র দু’টিকে না পেয়ে যারা সমালোচনা করছেন তাদের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়ে অমি বলেন, ‘আরেফিন আর নেহাল এই দু’টি চরিত্র তো আমারই সৃষ্টি। কোন জনপ্রিয় সিরিজ থেকে জনপ্রিয় চরিত্র সরিয়ে নেওয়ার পর যদি দর্শকরা সে চরিত্রগুলো মিস না করেন, তাহলে তো ওই চরিত্রের স্বার্থকতা থাকে না। আরেফিন ও নেহাল না থাকায় মানুষ আমাকে গালি দিলেও আমি খুশি। কারণ, তারা আরেফিন ও নেহাল চরিত্র দু’টি মিস করছেন। তারা আবার ওই দুই চরিত্র ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন। বিষয়টি আমি খুবই পজিটিভলি দেখছি।’
জনপ্রিয় দু’টি চরিত্র সরিয়ে নেওয়ার কারণ জানতে চাইলে অমি বলেন, ‘সেটা অবশ্যই গল্পের প্রয়োজনে। আমাদের স্কুল এবং কলেজ জীবনে যে ফ্রেন্ডগুলো থাকে তাদের সঙ্গে কি সারা জীবন একসঙ্গে থাকা হয় আমাদের? হয় না। একটা সময়ে দেখা যায়- খুব ক্লোজ ফ্রেন্ডদের সঙ্গেও যোগাযোগ থাকে না। আবার হুট করে একদিন যোগাযোগ হয়। এমনটি তো নাটকের ক্ষেত্রেও হতে পারে। প্রথম জীবনে ব্যাচেলর হিসেবে যার সঙ্গে ফ্ল্যাটে ওঠা হয়, তার সঙ্গে কিন্তু সবসময় থাকা হয় না। পরিবর্তন আসে। নানা রকম মানুষের সঙ্গে ব্যাচেলর জীবনে থাকা হয়। ব্যাচেলর পয়েন্টেও এমনটিই দেখা যাচ্ছে।’
তাহলে কি চরিত্রগুলো আর ফিরবে না? -এমন প্রশ্নের উত্তরে অমি বলেন, ‘যদি সময় এবং পরিস্থিতির পাশাপাশি সবকিছু মিলে যায় তাহলে অদূর ভবিষ্যতে আরেফিন ও নেহাল চরিত্র আবার আসতেও পারে। এমন তো না যে, চরিত্রগুলো মারা গেছে। তারা জীবিত আছে। কেবল তারা ফ্ল্যাটে একসঙ্গে নেই। তারা নিজেদের মতো করে আলাদা আছে। ভবিষ্যতে আবার কাবিলা, শুভ, পাশা ও হাবু ভাইদের সঙ্গে নেহাল ও আরেফিনদের দেখা হয়ে যেতেই পারে।’
কিন্তু দর্শকরা তো এই পরিবর্তনের সমালোচনা করছেন। তাদের উদ্দেশ্যে কী বলবেন? অমি বলেন, ‘দর্শকরা আবেগপ্রবণ হয়ে আমার সমালোচনা করছেন। আমি তাদের শ্রদ্ধা করি। তাদের সমালোচনাকে পজিটিভলি নিই। কিন্তু দর্শকদের বলবো, তারা যদি নিজেদের বাস্তব জীবনের দিকে তাকান, তাহলে এর উত্তর পেয়ে যাবেন। বাস্তব জীবনেও কিন্তু আমরা সব বন্ধুরা একসঙ্গে নেই। যে যার মতো জীবন অতিবাহিত করছেন। কাজেই নাটকে নেহাল ও আরেফিনও দূরে চলে যেতেই পারে। আবার কোন দিন ফিরেও আসতে পারে তাদের মাঝে। তবে যারা আবেগপ্রবণ হয়ে ও পরিচালককে গালি দিয়ে নেহাল ও আরেফিন চরিত্রকে খুঁজছেন তাদের প্রতি ভালোবাসা জানিয়ে আমি বলবো, তারা নাটকটি নিয়মিত দেখছেন। চরিত্রগুলো মিস করছেন। আগামীতেও আপনারা ব্যাচেলর পয়েন্টের সঙ্গেই থাকুন।’
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
