শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৫

নীলফামারীতে আ.লীগ নেতার উপর হামলা সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

নীলফামারী প্রতিনিধিঃ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০  

নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুজার রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে।  হামলায় আহত আবুজার রহমান বর্তমানে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার রাত সোয়া নয়টার দিকে শহরের আলমগীরের মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 


পুলিশ ও দলীয় নেতাকর্মীরা জানায়, রাত সোয়া নয়টার দিকে রিক্সাযোগে কবরস্থান মোড় সংলগ্ন নিজ বাড়িতে ফিরছিলেন আবুজার রহমান। এসময় পথে আলমগীরের মোড় নামক এলাকায় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান নাহিদুল ইসলাম নিক্সন নিজ বাড়ি থেকে বের হয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা আবুজারকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান।


তার ডান হাতের কব্জি, বাম চোখ ও নাকে আঘাত পেয়েছেন তিনি। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: অমল চন্দ্র রায়। হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে যান জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যানকে দেখতে যান নীলফামারী-০৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, তার সাথে  ছিলেন জলঢাকার সাবেক পৌরমেয়র ইলিয়াছ হোসেন বাবলু।


নীলফামারী  পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, ঘটনার পর রাত ১১ টার দিকে হামলাকারী নিক্সনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। 

এই বিভাগের আরো খবর