রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৯

নিজ ঘরে মিলল ২ সন্তানসহ মায়ের গলাকাটা মরদেহ

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২২ মে ২০২২  

নরসিংদীর বেলাব ‍উপজেলায় নিজ ঘর থেকে দুই সন্তানসহ মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মা রাহিমা বেগম (৩৫), তার ছেলে রাব্বি শেখ (১২) ও মেয়ে রাকিবা শেখ (০৭)।

স্থানীয়রা জানান, সকালে বেলাব ‍উপজেলায় ওই বাড়িতে দুই সন্তানসহ মায়ের গলাকাটা মরদেহ দেখতে পান তারা। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। তবে এ সময় ওই বাড়িতে রাহিমার স্বামী গিয়াস উদ্দিন শেখ ছিলেন না। 
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে পরে জানানো হবে।

এই বিভাগের আরো খবর