শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫১১

নারায়ণগঞ্জ মসজিদে এসিবিস্ফোরণের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২০  

নারায়ণগঞ্জ শহরে মসজিদে এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম,পি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য , শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের তল্লায় একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে ৩৭ জন দগ্ধ হন। এদের মধ্যে শনিবার সকাল পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে এশার নামাজের সময় এসি বিস্ফোরণ ঘটে। ফরজ নামাজের মোনাজাত শেষে অনেকে সুন্নাত ও অন্য নামাজ পড়ছিলেন। এসময় মসজিদের ভেতরে প্রায় ৪০ জনের মতো মুসল্লি ছিলেন বলে জানান স্থানীয়ভাবে । বিস্ফোরণে মসজিদে থাকা প্রায় সব মুসল্লীরাই দগ্ধ হন।
 

এই বিভাগের আরো খবর