নওগাঁয় বাফারগুদাম নির্মাণের স্থান পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০
নওগাঁয় বাফার গুদাম নির্মানের স্থান পরিবর্তন করা না হলে, আন্দোলনের হুমকি দিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাশোসিয়েশন বিএফএর নেতারা। অবিলম্বে খাট্টাসাহাপুর মৌজার স্থালে কুমুরিয়া করার দাবি করেন তারা।
গতকাল সোমবার দুপুরে নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে বিএফএর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি রেজাউল করিম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, শস্য ভান্ডার নওগাঁ জেলায় বাৎসরিক রাসায়নিক সারের চাহিদা প্রায় দেড় লাখ মেট্রিক টন। অথচ এখনও মজুত ও বিতরণে এ জেলায় কোন গুদাম নির্মান হয়নি। এই দাবি তাদের দীর্ঘ দিনের। অথচ স্থানীয়দের মতামত উপেক্ষা করে কুমুরিয়া এলাকায় স্থলে কোটি কোটি বেশি টাকা ব্যায়ে খাট্টাসাহাপুর নামক একটি আবাসিক এলাকায় গুদাম নির্মান করার পায়তারা করছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি। ইতোমধ্যেই সেখানকার জমি অধিগ্রহনে অর্থ বরাদ্দ দিয়েছে শিল্প মন্ত্রনালয়। এতে স্থানীয় ও নওগাঁবাসিদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, নওগাঁ জেলায় বাফার গুদাম নির্মানের জায়গা নির্ধারনে কর্তৃপক্ষ ভূল সিদ্ধান্ত নিয়েছে। এটা মেনে নেয়া যায় না। বগুড়া জেলার সান্তাহার সংলগ্ন খাট্টাসাহাপুর আর নওগাঁ জেলার শেষ সীমানায় অবস্থিত একটি আবাসিক এলাকা। সেখানে গুদাম নির্মান করতে গেলে একদিকে জমি অধিগ্রহনে বেশী অর্থ ব্যয় হবে, অন্যদিকে সুফল থেকে বঞ্চিত হবে নওগাঁর কৃষক, ডিলারসহ সর্বস্তরের মানুষ। সরকারের গুদাম নির্মানের উদ্দেশ্য সফল হবে না।
আবাসিক এলাকা হওয়ায় খাট্টাসাহাপুর গুদাম নির্মান করা হলে সরকারী স্থাপনা নির্মানের শর্ত ভঙ্গ হবে। সান্তাহারে বিসিআইসির একটি বাফার গুদাম আছে। সেখানে সার নিতে গিয়ে নওগাঁর ডিলারদেরকে চরম বিরম্বনা পোহাতে হয়। সঠিক সময়ে কৃষকের মাঝে সার সরবরাহ কঠিন হয়ে পরে। খাট্টাসাহাপুরে গুদাম নির্মান হলে সার আনা-নেয়া, পরিবহন চলাচল ও পরিবহন বন্দোবস্ত করার ক্ষেত্রে ডিলারগণকে চরম হয়রানী ও বিরম্বনার শিকার হতে হবে।
অন্যদিকে, কুমুরিয়া নওগাঁ জেলার ১১টি উপজেলার জন্য একটি সুবিধা জনক স্থান। সেখানে গুদাম নির্মান করা হলে প্রতিটি উপজেলায় সার সরবরাহ সহজ হবে। কুমুরিয়ার জমিগুলো প্রায় সবই পরিত্যাক্ত। সেখানে অধিক পরিমান পরিত্যাক্ত জমি আছে। ভবিষ্যতে প্রয়োজন মত আরও জমি অধিগ্রহনের সুযোগও রয়েছে।
খাট্টাসাহাপুর মৌজায় জমি অধিগ্রহন করতে লাগবে প্রায় ৩২ কোটি টাকা। আর কুমুরিয়া মৌজায় মাত্র ১০ কোটি টাকা হলেই জমি অধিগ্রহন করা সম্ভব। স্থান পরিবর্তন করলে সরকারের প্রায় ২২ কোটি টাকা সাশ্রয় হবে। সব দিক বিবেচনায় ‘স্থানীয় ভাবে সার সংরক্ষন ও বিতরন সুবিধার্থে’ গুদাম নির্মান করতে হলে কুমুরিয়াতেই করতে হবে। তাই স্থান পরিবর্তন করার জোর দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, ‘খাট্টাসাহাপুর’ মৌজার পরিবর্তে ‘কুমুরিয়া’ মৌজায় বাফার গুদাম নির্মানের পক্ষে ইতোমধ্যেই মতামত দিয়েছেন নওগাঁ-১ আসনের এমপি ও খাদ্যমন্ত্রী বীর মুক্তযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। এছাড়া নওগাঁ-৫ (সদর) আসনের এমপি ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি আলহাজ্ব শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার মতামত দিয়েছেন বলে দাবি করা হয়।
প্রকল্পের মেয়াদ অনুযায়ী ২০১৮ সাল থেকে ২০২১ সালের মধ্যে নির্মান কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অথচ বাস্তবায়নের শুরুতেই গোড়ায় গলদ দেখা দিয়েছে। গুদাম নির্মাণের স্থান নির্ধান একটি গুরুত্বপূর্ন সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত নেয়ার সময় স্থানীয়দের মতামতকে মূল্যায়ন করা হয়নি। এতে ব্যবসায়ী মহলে, বিশেষ করে সার ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থান পরিবর্তন করার দাবি দ্রুত মানা না হলে আন্দোলন কর্মসূচী ঘোষনা করা হবে বলে হুশিয়ারী দেন বিএফএ নেতারা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএফএর সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও মিজানুর রহমান, সাধারন সম্পাদক রেজাউল হাসানসহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সহ-সভাপতি ও সাবেক সভাপতি রফিকুল ইসলাম জানান, নওগাঁবাসিদের দাবি উপেক্ষা করে বগুড়া জেলার পাশে ওই খানে ২২ কোটি টাকা অতিরিক্তি বেশি ব্যায়ে নির্মাণের চেষ্টা করছেন প্রকল্প কর্মকর্তারা। এই অতিরিক্ত বেশি ব্যায়ের পিছনে কোটি কোটি টাকা লুটপাটের যোগসাজশ থাকতে পারে। তাদের কাছে জানতে চাইলেও তার কারণ জানাননি তারা।
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
