দেশের গণ্ডি গড়িয়ে বিদেশে যাচ্ছে হাজারি গুড়
আবু সাঈদ
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩
দেশের গণ্ডি গড়িয়ে বিদেশে যাচ্ছে হাজারি গুড়
শীত আসলেই ধুম পড়ে পিঠাপুলির উৎসবের। সেই সঙ্গে শুরু হয় খেজুরের রস ও গুড় সংগ্রহ। কারণ পিঠার সঙ্গে গুড়ের সম্পর্কটা যে অতি প্রাচীন। পিঠা বানাতে এ উপকরণের জুড়ি মেলা ভার। তবে এ গুড় সম্পর্কে আমরা কমবেশি সবাই জানলেও, অনেকেই জানি না এটি তৈরি হয় কীভাবে! চলুন আজ সেটাই জানার চেষ্টা করি।
বছরের পর বছর ধরে খেজুরের রস ও গুড় খেয়ে আসছি; অথচ আমরা বেশির ভাগ মানুষই জানি না, কীভাবে এ রস সংগ্রহ করা হয়, কীভাবেই বা সেই রস থেকে তৈরি হয় গুড়! আখ কিংবা খেজুরের রস থেকে তৈরি এক প্রকারের মিষ্টিজাতীয় দ্রব্য হচ্ছে গুড়। তালের রস তৈরি হয় এ গুড়। আখ, খেজুর এবং তালের রস ঘন করে তৈরি করা এ গুড় প্রধানত ৩ প্রকার। ঝোলা গুড়, পাটালি গুড় ও চিটা বা দানা গুড়। এ তিন প্রকার গুড়ের মধ্যে ঐতিহ্যগত দিক থেকে ঘ্রাণে ও স্বাদে মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা হাজারি গুড় দখল করে আছে উল্লেখযোগ্য একটি জায়গা। এ গুড়ের চাহিদা যেমন বেশি, তেমনি দামও আকাশচুম্বী। প্রায় আড়াইশ’ বছর আগে হরিরামপুরের ঝিটকা এলাকার গুড়ের ঘ্রাণ ও স্বাদে মুগ্ধ হয়েছিলেন ইংল্যান্ডের প্রথম রানি এলিজাবেথ। তারপর থেকেই এ গুড়ের নাম ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ঐতিহ্যবাহী বিশেষ এ গুড়ের দাম আঁতকে ওঠার মতো। কেজি বিক্রি হচ্ছে ১২০০-১৪০০ টাকা। তবে উপকরণের দাম বাড়া ছাড়াও দিন দিন খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন এর সঙ্গে জড়িতরা। হাজারি গুড় ঘ্রাণ ও সুস্বাদু হওয়ায় দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে আমেরিকা, সৌদি আরব, লন্ডন ও ভারতসহ বিভিন্ন দেশে। বিপুল পরিমাণ চাহিদার জন্য এ হাজারি গুড়ের গুণগতমান ধরে রাখতে ও নকল গুড় তৈরি বন্ধে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করছেন জনপ্রতিনিধিরা। তবে মূলত গাছ কাটার লোক সংকট, পরিশ্রম অনুযায়ী মূল্য না পাওয়া এবং খেজুরগাছের সংখ্যা কমে যাওয়ায় রস সংগ্রহ ও গুড় তৈরির কাজে ভাটা পড়েছে বলে মনে করেন স্থানীয়রা। যশোর জেলার মনিরামপুর এলাকার স্থানীয় বাসিন্দা ইলিয়াস হোসেন আকাশ বলেন, দিন দিন এটি হারিয়ে যেতে বসেছে। গাছের সংখ্যা যাচ্ছে কমে। তা ছাড়া নতুন করে এ পেশায় আসতে চায় না কেউ। উপকরণের দাম বৃদ্ধি ও খেজুরগাছের সংখ্যা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন গাছিরা। কাকডাকা ভোর থেকেই শুরু হয় গাছিদের ব্যস্ততা। সূর্যের সঙ্গে পাল্লা দিয়ে সারি সারি খেজুর গাছ থেকে শেষ সময়ে চলে রস সংগ্রহ। খেজুরগাছে বাঁধা হাঁড়িতে সংগৃহীত রস গাছিরা নিয়ে আসেন জ্বাল দেয়ার জন্য। তাফালে জ্বাল দিয়ে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় এ গুড়। পরে সিল দিয়ে তা প্যাকেট করে বাজারজাত করা হয়।

যেভাবে খেজুরের রস সংগ্রহ করা হয়
কার্তিক-অগ্রহায়ণ মাসের দিকে যখন শীতের আগমন ঘটে তখন থেকে গাছিরা খেজুরের গাছ কাটা শুরু করে। খেজুরের রস থেকে শুরু করে গুড় তৈরি করার প্রক্রিয়াটা বেশ কঠিন। দড়া (রশি), খুংগি, গাছি দা, তাড়া বাইয়ি নিয়ে একজন গাছি যায় গাছ কাটতে। বিষয়টা শুনতে অনেক সহজ ও সাধারণ মনে হলেও কাজটা মোটেই সাধারণ নয়। কঠিন কাজ। গাছিকে কোমরের দিকে বস্তা দিয়ে মোড়ানো চামড়ার একটা বস্তা পরে দড়াটা গাছের সঙ্গে বেঁধে ঝুলে পড়তে হয়। পিঠে থাকে খুংগি। যার ভেতর দুই ধরনের গাছি দা। প্রথমে নরমাল দা দিয়ে কাটাকাটি করার পর কিঞ্চিৎ বাঁকা দা দিয়ে তা ছেঁচে মসৃণ করতে হয়। পায়ের কাছে গাছের সঙ্গে শরীরের সাপোর্টের জন্য দড়ি দিয়ে বাঁধা একটা লাঠি থাকে। তাতে ভর দিয়ে গাছ কাটা শুরু হয়। এক একটা গাছ কাটতে ১০-১৫ মিনিট সময় লাগে। প্রথম গাছ কাটার ১৩ দিন পর আবার দ্বিতীয় দফায় গাছ কাটতে হয়। এবার গাছটাকে একটু গভীর করে কাটতে হয়। এ গাছ কাটার ৫ দিন পর নলি ও ভাঁড় (মাটির পাত্র) পাততে হয়।
পাতলা ভাইলকো বাঁশ কেটে নলি তৈরি করা হয়। নলির নিচে দেয়া হয় মাটির ভাঁড়, যাতে রসটা সংগ্রহ করা হয়। ভাঁড় পাতার আগে ব্যাকটেরিয়া ও জীবাণুমুক্ত করার জন্য ভাঁড়ের ভেতরে ধোঁয়া দিয়ে পোড়ানো হয়। যাতে রসটা জীবাণুমুক্ত ও সুরক্ষিত থাকে। যেদিন ভাঁড় পাতে তার পরের দিন ভোরেই রস সংগ্রহ করা হয়। মোট ৩ দিন পর্যন্ত সেই ভাঁড়ে রস সংগ্রহের কাজ চলে। এরপর ভাঁড় খুলে ফেলা হয়। ৬ থেকে ৭ দিন পর আবার সেই জায়গা নতুন করে কেটে ভাঁড় পাতা হয়। এভাবে ফাল্গুন-চৈত্র মাস পর্যন্ত রস সংগ্রহ করা হয়।
রস থেকে গুড় তৈরির প্রক্রিয়া
তিন দিনব্যাপী রস সংগ্রহের প্রথম দিনের রসটাকে নিজেল বা জিরেন রস বলে। এ রসটাই সবচেয়ে ভালো ও পরিষ্কার থাকে। এমনকি এ রসেই তৈরি হয় পাটালিগুড়। পাটালিগুড়ের ক্ষেত্রে রসটাকে অনেক বেশি জ্বাল দিয়ে ঘন করতে হয় এবং নাহারি দিয়ে বীছ মারতে হয়। বীছ মারার পর মেঝেতে গামছা বা পরিষ্কার কাপড় পেতে তার পর আধা ঘণ্টার মতো গুড়টা শুকাতে হয়। তারপর তৈরি হয়ে যায় পাটালিগুড়। দ্বিতীয় দিনের রসটা একটু ঘোলা ও হালকা টক টাইপের হয়ে থাকে। এই রসকে দোহাট রস বলে। আর তৃতীয় দিন যে রস হয় তার নাম তেহাট রস। এ রসের গুড় তেমনটা একটা ভালো হয় না।

এক একটা ভাঁড় সাধারণত ১০ কেজির হয়ে থাকে। এক-দেড় ঘণ্টা জ্বাল দেয়ার পর ১০ কেজি রসে ১ কেজি পাতলা বা ঝোলা গুড় হয়। জ্বাল দেয়ার সময় যখন ফুটে ওঠে তার ৪ থেকে ৫ মিনিট পর গুড়টা হয়ে যায়। এরপর গুড়টা ছেঁকে পাত্রে রাখা হয়। এটাকেই ঝোলা বা চিটা গুড় বলে। খেজুরগাছের বয়স দুবছর হলেই শুরু হয় রস সংগ্রহ। প্রতি বছরই সে গাছ কাটা হয়। একবার একপাশ কাটা হলে পরের বছর গাছের অন্যপাশ কাটা হয়। এভাবে এক একটা খেজুরগাছ থেকে ৩০ থেকে ৪০ বছর ধরে রস সংগ্রহ করা হয়। সেই রস থেকেই তৈরি হয় গুড়।
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
