দেবীদ্বারে ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্রলীগের কর্মী সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে ২০২৩
কুমিল্লার দেবীদ্বারে ১৪৪ ধারা উপেক্ষা করে কর্মীসভা করেছে ৬নং ফতেহাবাদ ইউনিয়ন ছাত্রলীগ। এ সময় সভা স্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো।
স্থানীয়রা জানায়, দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এর সমর্থক উপজেলা ছাত্রলীগ এর নির্দেশে শনিবার বিকেলে চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কর্মীসভা আহবান করে ফতেয়াবাদ ইউনিয়ন ছাত্রলীগ। অপর দিকে একই স্থানে এইদিনে একই সময়ে স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থক উপজেলা যুবলীগের পক্ষ থেকে আরও একটি কর্মীসভা ডাকা হয়। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে প্রশাসনের পক্ষ থেকে ওই বিরোধপূর্ণ স্থানে ১৪৪ ধারা জারি করেন।
মোঃ আবুল কালাম আজাদ সমর্থিত ছাত্রলীগের আয়োজনে তৈরী মঞ্চ ও সভাস্থলের চেয়ার ভাংচুর করে যুবলীগ কর্মীরা। ওই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, দেবীদ্বার সার্কেল এএসপি আমিরুল্লাহ ও থানার অফিসার ইনচার্জ (সার্বিক) খাদেমুল বাহার এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
সংঘাত এড়াতে প্রশাসন সভাস্থলে ১৪৪ ধারা জারি করলেও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদের সমর্থিত সহস্রাধিক ছাত্রলীগ নেতা-কর্মী ১৪৪ ধারা উপেক্ষা করে ওইস্থানে সভা পরিচালনা করেন।
এ ব্যপারে উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি, যুগ্মআহবায়ক দিদারুল আলম ফয়েজ, সদস্য শাহিন আলম, আরেফিন ফয়সাল তুহিন, যুবলীগ নেতা বিল্লাল হোসেন জানান, চারদিন আগে নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে আমরা চান্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্রলীগের কর্মীসভা ডাকি, এমপি সমর্থিত যুবলীগও একই স্থানে আজকে একই সময়ে কর্মীসভা ডাকে। আমাদের কর্মী সভা শুরুর আগেই এমপি সমর্থক উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, খন্দকার ফখরুল ইসলাম, শাহরিয়ার, ফরহাদ হোসেন, নাজমুল হাসান, বিল্লাল মেম্বারের নেতৃত্বে আমাদের মঞ্চ, পেন্ডেল ও চেয়ার ভাংচুর করে পালিয়ে যায়। আমাদের ছাত্রলীগ কর্মীদের বাঁধভাঙ্গা-স্রোতে ১৪৪ ধারা ভঙ্গ করেই কর্মীসভা চালাতে বাধ্য হই।
এ ব্যাপরে স্থানীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুল সমর্থক যুবলীগ উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাসেম ওমানী জানান, শনিবার (২০ মে) বিকেল ৩টায় চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কর্মীসভা আহবান করেছিলাম, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ সমর্থকরা আমাদের কর্মীদের কর্মীসভাস্থলে জমায়েত হতে দেয়নি। তারা আমাদের লোকদেরকে স্কুল মাঠ থেকে বের করে দেয়। প্রশাসন সভাস্থলে ১৪৪ ধারা জারি করায় আমরা কর্মসূচী বাতিল করি। ওরা নিজেরা নিজেদের মঞ্চ, পেন্ডেল, চেয়ার ভাংচুর করে আমাদের উপর দোষ দেয়।
এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) খাদেমুল বাহার আবেদ জানান, ছাত্রলীগ এবং যুবলীগ একই স্থানে একই সময়ে কর্মীসভা ডেকেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশে ঘটনাস্থল ১৪৪ ধারা জারি করি। ছাত্রলীগ বিশাল কর্মী বাহিনী নিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে সভা করেছে।
মো: আরেফিন ফয়সাল তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম রুবেল। বিশেষ অতিথি ছিলেন, ৯নং গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা মো: মোকবল হোসেন মুকুল, দেবীদ্বার উপজেলা মৎস্যজীবি লীগ সাধারণ সম্পাদক, মো: আনোয়ার হোসেন ভূঁইয়া টিটু, ৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান মাসুদ, ৮নং জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জাহিদুল আলম, সাবেক ছাত্রনেতা মো: হাবিবুর রহমান, হুসাইন আহমেদ,শয়ন দাস। বিশেষ বক্তা ছিলেন দেবীদ্বার উপজেলা ছাত্রলীগ আহবায়ক, মো: আসাদুর রহমান রনি, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক মোঃ সারোয়ার হোসেন রাকিব, মো: গোলাম মহিউদ্দিন সবুজ, মোঃ ইমরান হোসেন ইমু, মো: গাজী আসিফ বিন লতিফ, মো: দিদারুল আলম ফয়েজ প্রমুখ।
- রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক
- রাজনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
- আসিফ নজরুল কী করেছে, নিজেই জানালেন
- রোজায় হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
- সন্ধ্যায় এনসিপির ৬ সদস্যের দল যাচ্ছে যমুনায়
- প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারিত হবে বিএনপির ইচ্ছায়ঃ আদিলুর
- তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার অপারেশন সফল
- দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা আজ সন্ধ্যায়
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫
- এমন একজন জীবনসঙ্গী পেয়ে আমি খুবই ভাগ্যবান: জোভান
- জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন সুরকার প্রিন্স মাহমুদ
- স্থগিত হলো শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’
- ত্রয়োদশ সংসদের ৭৯% সদস্য কোটিপতি, অর্ধেকের বেশি ঋণগ্রস্ত: টিআইবি
- সীমান্তে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ
- সামরিক উত্তেজনার মাঝেও সমঝোতার ইঙ্গিত ইরানের
- আজ সন্ধ্যায় যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ সম্পন্ন
- ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ
- হারিয়ে যাওয়া মানুষকে মনে রাখি না : সাদিয়া
- বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর নির্বাচন হয়
- প্রথমবার প্রার্থী হয়েই জয়ী কালাম, মন্ত্রীসভায় দেখতে চান এলাকাবাসী
- হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে
- ৫৯ বাংলাদেশিসহ ১৮৪ বন্দিকে দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া
- মঙ্গলবার শপথ অনুষ্ঠানে থাকছেন যারা
- প্রধানমন্ত্রীর নতুন বাসভবন কোথায়?
- মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ
- সংবিধান সংস্কার পরিষদের শপথেরও প্রস্তুতি চলছে
- খণ্ডিত ফল উপস্থাপনায় হতাশ না হয়ে শক্তিশালী অবস্থান ধরে রাখুন
- বিশ্বের কোন দেশে রোজার সময় সবচেয়ে কম, আর কোথায় বেশি?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
