দেবিদ্বারে পাঠদান বন্ধ রেখে ভোটার দিবস"-এর সভা করলেন ইউএনও!--
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ২ মার্চ ২০২৩
কুমিল্লার দেবিদ্বারে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে জাতীয় ভোটার দিবসের মিটিংয়ে থাকতে বাধ্য করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এমন একটি সভা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে দেবিদ্বার নির্বাচন অফিসের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী। উপজেলা নির্বাচন কর্মকর্তা আলতাফ হোসেনের পরিচালনায় সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী আব্দুল ওয়াহিদ মোঃ সালেহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ দাস ছাড়াও দুই ইউপি চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেবিদ্বার মফিজ উদ্দিন আহম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেনীর ছাত্রীদের পাঠদান বন্ধ করে ইউএনওসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে র্যালী ও আলোচনা সভায় উপস্থিত রাখার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনার ঝড় উঠেছে। এছাড়াও জাতীয় ভোটার দিবসের মত একটি জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের দাওয়াত না দেওয়ার অভিযোগ উঠেছে খোদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে।
কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন সুলতানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, আমি নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। দেশের জনসংখ্যার অর্ধেকের বেশী নারী। জনপ্রতিনিধি নির্বাচনে নারীদের ভূমিকা বিশ্বব্যাপী আলোচিত, অথচ নারী নেত্রীদের ভোটার দিবসে দাওয়াত করা হয় না। এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠনে দাওয়াত না পাওয়াটা খুবই দুঃখজনক, কর্মকর্তাদের খাম-খেয়ালীর কারণে এমন হয়েছে।
নাম প্রকাশে অনেচ্ছুক একাধিক ছাত্রী বলেন, প্রতিটি দিবসের অনুষ্ঠানেই আমাদের স্কুলের ছাত্রীদের নিয়ে যাওয়া হয়। আমাদের ইচ্ছা না থাকা সত্তেও স্যারদের কারনে বাধ্য হয়ে যেতে হয়। ভোটার দিবসের আলোচনা সভায় উপস্থিত থাকার কারনে আমরা দুটি ক্লাশ করতে পারিনি।
দেবিদ্বার মফিজ উদ্দিন আহম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আমাকে ফোন দিয়ে বলেন- ছাত্রীদের র্যালীতে রাখতে ইউএনও সাহেব বলেছেন। আমি সকাল ১০ ঘটিকায় ছাত্রীদের নিয়ে র্যালীতে যাই, কিন্তু র্যালী শেষে সভায়ও শিক্ষার্থীদের রেখে দেওয়া হয়।
দেবিদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা আলতাফ হোসেন জানান, ওই স্কুলের প্রধান শিক্ষক আমাদের কমিটির সদস্য। শিক্ষার্থীদের র্যালীর জন্য নিয়ে আসা হয়েছিল। কিন্তু মিটিংয়ে লোকজনের উপস্থিতি কম থাকায় শিক্ষার্থীদের মিটিংয়ে রেখে দেওয়া হয়েছে।
পাঠদান বন্ধ করে শিক্ষার্থীদের মিটিংয়ে রাখার বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডেজী চক্রবর্তীর নিকট জানতে চাইলে তিনি বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও প্রধান শিক্ষকের নিকট থেকে বিষয়টি জানেন। কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, শিক্ষার্থীরা সরকারী যে কোনো অনুষ্ঠানে থাকতে পারে। কিন্তু পাঠদান বন্ধ করে অনুষ্ঠানে রাখার কোনো নিয়ম নাই। এ ব্যাপারে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, বিষয়টি আমি দেখব।
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- দায়িত্ব গ্রহণের এক মাসেও কার্যক্রম নেই জকসুর, ক্ষোভ ও হতাশা বাড়ছে
- পারমাণবিক আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের নৌ মহড়া
- মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
- আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান
- দেরিতে পৌঁছায় জামায়াত জোট-স্বতন্ত্রদের সঙ্গে ইশরাকের শপথ
- পর্দার আড়ালে বাটোয়ারা, সামনে বিরোধিতার নাটক: মাহফুজ আলম
- কীভাবে হয় সূর্যের পূর্ণগ্রহণ?
- অক্ষম প্রক্টোরিয়াল বডিতে চলছে গোবিপ্রবির কার্যক্রম
- নতুন মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- মন্ত্রী হওয়ার আভাস পেলেন মিলন
- ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা
- শপথের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে ১১ দলীয় ঐক্য জোটের এমপিরা
- সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
- বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন
- মাধ্যমিক স্কুল রমজানে বন্ধ থাকবে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত আজ
- পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এসেছেন ঢাকায়
- সংস্কার পরিষদধ শপথ এড়ালে এমপি শপথেরও মানে নেই: আসিফ মাহমুদ
- অভিনন্দন জানালো ইরান , বাংলাদেশ এর সাথে সম্পর্ক জোরদারের আশা
- সংসদ ভবনে প্রবেশ শুরু করেছেন নবনির্বাচিত এমপিরা,শপথ শুরু আজ ১০টায়
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- ১০ দিনের ব্যবধানে ফের জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
