দেখতে পারেন এমিজয়ী ৩ সিরিজ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯
২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছিল ৭১তম প্রাইম টাইম এমি অ্যাওয়ার্ডের আসর। ছোট পর্দার সবচেয়ে বড় সম্মাননা এ বছর গেছে ‘ফ্লিব্যাগ’, ‘গেম অব থ্রোনস’ ও ‘চেরনোবিল’–এর ঘরে। এমিজয়ী সেরা তিন সিরিজ নিয়েই লিখেছেন এইচ এম ফজলে রাব্বী
গেম অব থ্রোনস–এ এমিলিয়া ক্লার্ক ও কিট হ্যারিংটন গেম অব থ্রোনস
আগের বছরগুলোয়ও এমি অ্যাওয়ার্ডে ছিল গেম অব থ্রোনসের (জিওটি) জয়জয়কার। এবার ছিল জিওটির শেষ কিস্তি। তাই অনেকেই ধারণা করেছিল এমি অ্যাওয়ার্ড বুঝি এ বছর হবে শুধু জিওটিময়। কিন্তু বিধি বাম। গেম অব থ্রোনসের জয়রথের গতি এ বছর একটু শ্লথ হয়ে এসেছে। ২০১৫ সাল থেকে প্রতিবছরের মতো এবারএ গেম অব থ্রোনস জিতেছে সেরা ড্রামা সিরিজের পুরস্কার। আর ড্রামা সিরিজে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন পিটার ডিংকলেজ। ১৪টি মনোনয়ন পেয়ে জিওটির এবারের অর্জন এটুকুই।
২০১১ সাল থেকে শুরু হওয়া গেম অব থ্রোনসের ৮টি মৌসুমে মোট ৭৩টি পর্ব দেখা গেছে। জর্জ আর আর মার্টিনের উপন্যাস থেকে অনুপ্রাণিত এ সিরিজটি ‘ফ্যান্টাসি’ ঘরানার।
নামে টিভি সিরিজ হলেও এটিও আসলে সিনেমার চেয়েও বেশি কিছু। সব মিলিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত এই সিরিজের নির্মাণ ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকারও বেশি! ৮ নম্বর মৌসুমের মধ্য দিয়ে জিওটির পরিসমাপ্তি ঘোষণা করা হলেও দর্শক–চাহিদার কারণে নির্মাতারা ২০২০ সাল নাগাদ এর প্রিকুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন। যার কাজ এর মধ্যে শুরুও হয়ে গেছে। বাকিটা শুধু সময়ের অপেক্ষা।
ফ্লিব্যাগ–এ এর অভিনেত্রী ও নির্দেশক ফোব ওয়ালার-ব্রিজফ্লিব্যাগ
এবারের আসরের বেশ বড়সড় একটা চমক ছিল ফ্লিব্যাগ। ৬টি টিভি জনপ্রিয় প্রযোজনাকে পেছনে ফেলে সেরা কমেডি সিরিজ হিসেবে এমি অ্যাওয়ার্ড জিতে নেয় ‘ফ্লিব্যাগ’। শুধু সেরা কমেডি সিরিজই নয়, ফ্লিব্যাগের ঝুলিতে গেছে কমেডি ঘরানায় সেরা অভিনেত্রী, সেরা গল্পকার ও সেরা পরিচালকের পুরস্কারটিও।
এখন পর্যন্ত এই সিরিজের দুটি কিস্তি মুক্তি পেয়েছে। এরই মধ্য এটি কতটা জনপ্রিয়তা, পেয়েছে তা বুঝতে হলে রোটেন টমেটোস ওয়েবসাইটে ঢুঁ মারলেই হবে। টমেটোমিটারে দুই সিজনেই এই সিরিজের গড় ১০০ শতাংশ ‘ফ্রেশ’! শুরুতে বিবিসিতে প্রচারিত হলেও বর্তমানে ফ্লিব্যাগ দেখা যাচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে।
ফোব ওয়ালার-ব্রিজের লেখা এ সিরিজটি প্রথম প্রচারিত হয় ২০১৬ সালে। কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন নির্মাতা ফোব নিজেই।
ফ্লিব্যাগ এক হতাশাগ্রস্ত মেয়ের ভুলে ভরা জীবনযাপনের ছোট্ট গল্প। শুরুর কাহিনি আপনাকে এটুকু মনে করাতেই পারে যে, এ কী দেখছি? কিন্তু অল্প কিছুদূর যাওয়ার পরই আপনি বুঝতে পারবেন কেন আপনার ফ্লিব্যাগ দেখা উচিত।
চেরেনোবিল মিনি সিরিজে স্তেলেন স্কাসগার্দ ও জারেড হারিসচেরনোবিল
এইচবিওর পাঁচ পর্বের মিনি সিরিজ চেরনোবিল এ বছর এতটাই আলোচিত ছিল যে, সেরা লিমিটেড সিরিজ/মিনি সিরিজ হিসেবে ঘোষণা হওয়াটা যেন প্রত্যাশিতই ছিল। বহুল আলোচিত চেরনোবিলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সংঘটিত দুর্ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছিল মিনি সিরিজটি। ব্যাপক আলোচিত ‘চেরনোবিল’ এখন আইএমডিবির (ইন্টারনেট মুভি ডেটাবেইস) ‘হাইয়েস্ট রেটেড টিভি সিরিজ’গুলোর একটি।
শুধু সেরা মিনি সিরিজই (স্বল্প ব্যাপ্তির ধারাবাহিক) নয়, চেরনোবিল পেয়েছে লিমিটেড সিরিজ/মিনি সিরিজ ঘরানায় সেরা পরিচালক ও সেরা গল্পকারের পুরস্কারও।
১৯৮৬ সালের চেরনোবিলে ঘটে যাওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্ঘটনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ৩৩ বছর কেটে গেলেও তেজস্ক্রিয়তার ভয়াবহ প্রভাব রয়ে গেছে চেরনোবিলে। শহরটি এখনো পরিত্যক্ত।
এইচবিওর এই সিরিজটিতে তুলে ধরা হয়েছে ভয়াবহ সেই মানবসৃষ্ট দুর্যোগের ভয়াবহ গল্প। এর চিত্রনাট্য, চিত্রগ্রহণ ও ভিজ্যুয়াল ইফেক্ট এতটাই ভালো ছিল যে কোনো সাধারণ মানুষ সহজেই চেরনোবিলে ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনার কিছু নমুনা আঁচ করতে পারবে, ফিরে যেতে পারবে অতীতে। সারা বিশ্বে প্রায় ৭০ লাখ বারেরও বেশি দেখা হয়েছে এই মিনি সিরিজটি।
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
