দুনিয়ায় জিনিসপত্রের দাম কমে, দেশে বাড়ানোর ঘোষণা আসে’
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দুনিয়ায় ধর্মীয় উৎসবের সময় জিনিসপত্রের দাম কমে। অথচ বাংলাদেশে এমনকি সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) থেকেও দাম বাড়ানোর ঘোষণা আসে। যা বাজারের মুল্যবৃদ্ধিতে নতুন অনুষঙ্গ হিসেবে কাজ করে। এবারে যেমন টিসিবি পবিত্র রমজান মাসের আগে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বাড়ালো ১০ টাকা। সংস্থাটি প্রতি লিটার তেল ১০০ টাকা দরে বিক্রি করছে। এ নিয়ে টিসিবি জানুয়ারির পর দুই দফায় লিটারে ২০ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম। শুধু সয়াবিন তেল নয়, টিসিবি চিনির দামও কেজিতে ৫ টাকা করে বাড়িয়েছে। এখন সংস্থাটি প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকা দরে বিক্রি করছে।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বৈশ্বিক মহামারি কভিড-১৯ আজ আমাদের সমগ্র জাতীয় জীবনকে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার মাঝে ঠেলে দিয়েছে। প্রতিদিন প্রিয়জন হারানোর সংবাদ আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনকে স্থবির করে তুলেছে। করোনায় আক্রান্ত নতুন রোগী ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এরই মধ্যে আমাদের দলের ও দেশের অনেক প্রথিতযশা বরেণ্য ব্যক্তিত্ব করোনার ছোবলে সবার মাঝ থেকে হারিয়ে গেছেন। সমাজ ও রাষ্ট্র জীবনের প্রতিটি ক্ষেত্রে এ ধরনের অভিজ্ঞ ও বরেণ্য মানুষের চলে যাওয়া সমগ্র জাতিকে এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন করে ফেলেছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ আমি আসন্ন রমজান এবং বর্তমান কভিড পরিস্থিতিতে তথাকথিত লকডাউনের প্রাক্কালে সরকারের ব্যর্থতার কারণে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে মানুষের জীবনযাত্রায় যে নাভিশ্বাস ওঠেছে সে সম্পর্কে বলতে চাই। এ সরকার প্রথম থেকেই জনজীবনকে তাচ্ছিল্য করে আসছে। ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর মিথ্যা ও প্রতারণামূলক শ্লোগান দিয়ে ক্ষমতায় আসার পর থেকে তারা কিভাবে চালসহ প্রত্যেকটি নিত্যপণ্যের দাম বাড়িয়ে চলেছে তা ভুক্তভোগীরা সবাই অবগত আছেন। দ্রব্যমূল্যের ঊধ্বগতির সাথে সাধারণ মানুষ পাল্লা দিতে পারছে না। বিদ্যুতের দাম, বাসা ভাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ এতই হার্ড-হিট যে, নিম্ন আয়ের শ্রেণি যারা একসময় খেয়ে-পরে ভালোই ছিল, তারা আজ প্রায় অবলুপ্ত হতে চলেছে।
তিনি আরো বলেন, বাজারে দ্রব্যমূল্য সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রকৃতপক্ষে বাজার সিন্ডিকেটগুলো সবই আওয়ামী লীগের তথা সরকারের মদদপুষ্ট লোকজন দিয়ে পরিচালিত বিধায় এরাই যোগসাজশ করে দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছে। আগে মানুষ টিসিবি’র ট্রাকে কম মূল্যে জিনিসপত্র পাবে বলে আশায় থাকত। কিন্তু এখন টিসিবিও নিত্যপণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে আগে যারা কষ্ট হলেও দোকান থেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিস খরিদ করত, তাদের অনেককেই এখন টিসিবি’র লাইনে দাঁড়াতে দেখা যায়। জাতীয় দৈনিকে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপা হয়েছে। এই শ্রেণির মানুষের জীবনযাত্রার মান দ্রুত অবনত হয়ে তারা ডিক্লাসড হয়ে নিম্নতর পর্যায়ে নেমে গেছে। আর যারা আগে থেকেই টিসিবি’র ওএমএস’র পণ্য কিনত তারাও আর কিনতে পারছে না মূল্যবৃদ্ধির কারণে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, মানুষের জীবনে হাহাকার আর ত্রাহি অবস্থা বিরাজ করছে। বিশেষ করে মধ্য ও নিম্নবিত্তের খাবারের সংস্থান কঠিন হয়ে পড়েছে। এক জরিপে দেখা গেছে যে জরিপে অংশ নেয়া ৩৪.৮ শতাংশ পরিবারেরর কমপক্ষে একজন সদস্য চাকরি হারিয়েছে। ২০২০ সনের মার্চ থেকে মে মাসের মধ্যে গড়ে পারিবারিক উপার্জন কমেছে প্রায় ৭৪ শতাংশ। মধ্য ও নিম্ন বিত্তের হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। নয়ত বেতন পাচ্ছে না, নয়ত বেতন কমিয়ে অর্ধেক করা হয়েছে। জীবনযুদ্ধে টিকতে না পেরে শহর ছেড়ে গ্রামে ছুটছেন অনেকে। এর সঙ্গে অনেক স্বপ্ন নিঃশেষ হয়ে গেছে।
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- ড. ইউনূসের নতুন বার্তা: নাগরিক আসবে না, সেবাই যাবে দোরগোড়ায়
- অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের ৮৩ শতাংশই বাস্তবায়িত: প্রেস সচিব
- ভোটকেন্দ্রের আঙিনায় সেনাটহল, নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা
- `নিউ স্টার্ট’ চুক্তি শেষ, অনিশ্চয়তায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ
- ওয়ারফেজের জন্য একুশে পদক: কনসার্টের মাঝে আপ্লুত ব্যান্ড সদস্যরা
- ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার
- আদি পাখিরা যেমন ছিল: ১৫ কোটি বছর আগেই আধুনিক পাখির মতো মুখের গঠন
- নতুন সংসদের শপথ ঘিরে নানা প্রশ্ন, আলোচনায় আ.লীগের দুইজন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- একুশে পদক পাচ্ছে আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ৯ ব্যক্তি
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না: ফখরুল
- চোরদের মুখে হাত ঢুকিয়ে পেট থেকে টাকা বের করে আনা হবে: আমির
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- পল্লবীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার, ঋণসংকটে আত্মহত্যার আশঙ্ক
- বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থানকে সমর্থন করলেন নাসের হুসেইন
- নিলামের আগেই ৬.৪৪ কোটি রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ
- পুরান ঢাকার একটি ভোটকেন্দ্র থেকে ১৫২টি ক্রিকেট স্টাম্প উদ্ধার
- মিরপুরে দুই সন্তানসহ মা-বাবার মরদেহ উদ্ধার
- আশুলিয়া হত্যাকাণ্ড: সাবেক এমপিসহ ৪ জনের মৃত্যুদণ্ড
- জামায়াত নেতার নির্দেশে তৈরি করেছি, স্বীকারোক্তি প্রেসমালিকের
- প্রবাসী ভোটারদের ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট দেশে এসেছে
- ব্যবহৃত মোবাইল ফোন ডি-রেজিস্ট্রেশন করবেন কিভাবে জেনে নিন
- মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
- রোজার বাজার নিয়ে দুশ্চিন্তা ভোক্তাদের
- জামায়াত ক্ষমতায় এলে সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার আবেদন ফি বাতিল
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- ‘হ্যাঁ’ ‘না’ ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
