দুই দশক জেল খেটে নির্দোষ, ক্ষতিপূরণ এনে দিতে পারবেন?
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০
১৯৯৮ সালে রাজধানীর লালবাগের ব্যবসায়ী আবদুল আজিজ চাকলাদারকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার বিচারকাজ রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণের অভাবে দীর্ঘ দেড়যুগ বন্ধ ছিল। সাক্ষী না থাকায় পরে এক আসামি এ মামলার রাজসাক্ষী হন।
২০১৯ সালে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে মামলাটি এলে মাত্র সাত মাসে তিনি এ মামলার বিচারকাজ সম্পন্ন করেন। ঘটনার ২২ বছর পর আজ সোমবার মামলাটি নিষ্পত্তি হয়।
রায়ে এক সময়ের ত্রাস খুলনার এরশাদ শিকদারের সহযোগী আসামি জয়নালের মৃত্যুদণ্ড এবং আরেক আসামি রুস্তম আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় শুনে খালাসপ্রাপ্ত আসামি জামাই ফারুক ও জামাই ইদ্রিস কান্নায় ভেঙে পড়েন।
খালাসপ্রাপ্ত আসামি জামাই ফারুক দুপুরে বলেন, ‘রায়ে আমি খুশি, রাষ্ট্রের কাছে আমার কোনো দাবি নেই।’ এ বলেই কেঁদে ফেলেন তিনি।
জামাই ফারুক আরো বলেন, ‘আমি অপরাধ না করেও ২০ বছর কারাগারে আটক ছিলাম। আমার ক্ষতিপূরণ কি আপনারা এনে দিতে পারবেন?’ তিনি আরো বলেন, 'আমার ওপরে কেউ অবিচার করলে, তার বিচার আল্লাহ করবেন।'
অপর আসামি জামাই ইদ্রিস বলেন, ‘আমি অপরাধ না করেও ২১ বছর কারাগারে আটক ছিলাম। আদালত যা দেওয়ার দিয়েছেন, আমরা এ নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চাই না।'
আদালতে এই মামলার সরকার পক্ষে ছিলেন বেলায়েত হোসেন ঢালী এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন আবদুল খালেক।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী বেলায়েত হোসেন ঢালী বলেন, রায়ে বিচারক এরশাদ শিকদারের সহযোগী আসামি জয়নালের মৃত্যুদণ্ড এবং আরেক আসামি রুস্তম আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া তাঁদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সে জরিমানা দিতে ব্যর্থ হলে আসামিদের আরো ছয় মাস কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া এ মামলায় প্রধান আসামি এরশাদ শিকদারের অন্য মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় এবং দ্বিতীয় আসামি লিয়াকত মামলা চলাকালে মারা যাওয়ায় অব্যাহতি দেওয়া হয়েছে।
পিপি আরো বলেন, এ ছাড়া মামলার আরো দুই আসামি জামাই ফারুক ও জামাই ইদ্রিসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের মামলা থেকে খালাস দিয়েছেন। খালাসপ্রাপ্ত দুই আসামি ২০ বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। তবে দণ্ডপ্রাপ্ত দুই আসামি জয়নাল ও রুস্তম আলী পলাতক রয়েছেন। এ ছাড়া এ মামলার তিন নম্বর আসামি একমাত্র রাজসাক্ষী হওয়ায় নুরে আলমকে মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে গত ১৪ জানুয়ারি বিচারক শেখ হাফিজুর রহমান রায়ের জন্য ১৯ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছিলেন। কিন্তু সেদিন রায় প্রস্তুত না হওয়ায় বিচারক গত ১ এপ্রিল রায়ের জন্য নতুন দিন নির্ধারণ করেছিলেন। সেদিন করোনাভাইরাসের কারণে আদালত বন্ধ থাকায় আর রায় দেওয়া হয়নি। তাই আদালত আজ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, রাজধানীর লালাবাগ থানার বাসিন্দা ছিলেন আবদুল আজিজ চাকলাদার। এরশাদ শিকদার আজিজের মাধ্যমে রাজধানীতে বাড়ি ও প্লট কিনেছিলেন। কিন্তু পুলিশের কাছে এসব তথ্য ফাঁস করে দেওয়ার সন্দেহে ১৯৯৮ সালে ৫ মার্চ আজিজ চাকলাদারকে খুলনা ডেকে নিয়ে যান এরশাদ শিকদার। আবদুল আজিজ চাকলাদার বাসায় এক সপ্তাহ পর ফিরে আসবেন বলে যান। কিন্তু বাসায় ফিরে না আসায় আজিজের ভাই বাচ্চু মিয়া বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে নিখোঁজের দেড় বছর পর এরশাদ শিকদার পুলিশের হাতে ধরা পড়লে ২২টি খুনের কথা স্বীকার করেন। এর মধ্যে আবদুল আজিজ চাকলাদার হত্যার ঘটনাটিও ছিল। এরপর তদন্ত শেষে এ ঘটনায় এরশাদ শিকদারসহ সাতজনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। কিন্তু সাক্ষ্য-প্রমাণের অভাবে মামলাটি দীর্ঘ দেড়যুগ ধরে পড়েছিল। পরে মামলার এক আসামি নুরে আলম রাজসাক্ষী হওয়ায় ঘটনার ২২ বছর পর বিচারকাজ সম্পন্ন হলো।
যেভাবে জামিন পান নুরে আলম
১২টি হত্যাকাণ্ডে এরশাদ শিকদারের সহযোগী ছিলেন তাঁর দেহরক্ষী নুরে আলম। পরে তিনি এসব হত্যা মামলার রাজসাক্ষী হন এবং আদালতে এরশাদ শিকদারের বিরুদ্ধে সাক্ষ্য দেন। তাঁর সাক্ষ্যের ওপর ভিত্তি করে খুলনার জলিল টাওয়ারের মালিকের ম্যানেজার খালিদ হত্যা মামলায় এরশাদ শিকদারের ফাঁসির আদেশ হয়। ওই মামলায় ২০০৪ সালের ১০ এপ্রিল মধ্যরাতে খুলনা জেলা কারাগারে তার ফাঁসি কার্যকর হয়। এভাবে একে একে ১১টি মামলায় রাজসাক্ষী হিসেবে কারাগারে থেকেই এরশাদ শিকদারের বিরুদ্ধে সাক্ষ্য দেন নুরে আলম। বাকি ছিল রাজধানীর লালবাগের আজিজকে অপহরণ করে হত্যার মামলা। পুরাতন মামলা হিসেবে ২০১৮ সালের ৮ জানুয়ারি হাইকোর্ট মামলাটি চার মাসের মধ্যে নিষ্পত্তির আদেশ দেন।
এর আগে এ মামলায় এরশাদ শিকদারের দেহরক্ষী নুরে আলমকে কারাগার থেকে মুক্তির আদেশ দেন বিচারক। নূর আলম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর গ্রামের বাসিন্দা। তিনি ১৯৯৯ সালের ১ সেপ্টেম্বর থেকে কারাগারে ছিলেন।
এদিকে নুরে আলম কারাগারে থাকা অবস্থায় তাঁর ছেলে রাফী (১৮) মারা যান এবং স্ত্রীও তাঁকে ছেড়ে চলে যায়। নূরে আলমের বাড়ি, জমি কিছুই নেই। তিনি প্রথম জীবনে জাহাজে চাকরি করতেন। সেই চাকরি ছেড়ে এরশাদ শিকদারের দেহরক্ষী হিসেবে যোগ দিয়েছিলেন।
এরশাদ শিকদারের গ্রেপ্তার ও ফাঁসি কার্যকর
১৯৯৯ সালের নভেম্বরে গ্রেপ্তার হন এরশাদ শিকদার। তখন তার নামে ৪৩টি মামলা বিচারাধীন ছিল। এর বেশিরভাগই হত্যা মামলা। নিম্ন আদালতের বিচারে সাতটি হত্যা মামলায় তার ফাঁসির আদেশ হয় এবং চারটি মামলায় যাবজ্জীবন সাজা হয়। তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। রাষ্ট্রপতি তাঁর আবেদন নাকচ করে দেন এবং ২০০৪ সালের ১০ মে মধ্যরাতে খুলনা জেলা কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরে টুটপাড়া কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
