দখলদারদের কবলে মুন্সিগঞ্জের যাত্রী ছাউনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৯
মুন্সিগঞ্জের যাত্রী ছাউনিগুলো পুরোপুরি হকার ও দোকানদারদের দখলে। যাত্রীছাউনিগুলোতে শোভা পাচ্ছে চা, সেলুন, মোবাইল লোডসহ ফুলের দোকান। কোথাও কোথাও তা পরিণত হয়েছে ভাগারে। অথচ জায়গা সংকটের কারণে জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়ে রোদ-বৃষ্টিতে সড়ক ও মহাসড়কের মোড়গুলোতে দাঁড়িয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা
সরেজমিনে জানা গেছে, মুন্সিগঞ্জে যানবাহনের জন্য যাত্রীদের তৈরি করা ২২টি যাত্রী ছাউনির মধ্যে ৯টি ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে ১৩টি ছাউনি আছে। যার ৬টি দোকানদারদের দখলে চলে গেছে। জরাজীর্ণ ২ থেকে ৩টি কোনমতে চলছে। বসার জায়গা না থাকায় যাত্রীরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সড়কে বা সড়কের মোড়ে যানবাহনের জন্য দাঁড়িয়ে থাকে। যানবাহনগুলোও দাঁড়াচ্ছে যত্রতত্র স্থানে। ফলে রাস্তায় নৈরাজ্য ও যানজট সৃষ্টি হচ্ছে।
মুন্সিগঞ্জ জেলা পরিষদের তথ্য অনুযায়ী জানা যায়, মুন্সিগঞ্জ জেলায় তাদের তত্বাবধানে মোট ২২টি যাত্রী ছাউনি ছিল। এর মধ্যে বর্তমানে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ৩টি, সিরাজদিখান উপজেলায় ২টি, শ্রীনগর উপজেলায় ২টি, লৌহজং উপজেলায় ২টি, টঙ্গিবাড়ি উপজেলায় ২টি এবং গজারিয়া উপজেলায় ২টি সহ ১৩ যাত্রীছাউনি আছে। প্রমত্তা পদ্মা নদীর ভাঙনের ফলে ২০১৪ সালে লৌহজংয়ের ছাউনিটি নদীতে বিলীন ও ২০০০ থেকে ২০০২ সালের মধ্যে সড়ক প্রসস্থ করার জন্য সড়ক ও জনপদ অধিদফতর কর্তৃক ৮টি যাত্রীছাউনি ভেঙে ফেলা হয়। যা আর পুনঃনির্মাণ বা সংস্কার করা হয়নি।
সরেজমিনে টংঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজার যাত্রী ছাউনিতে গিয়ে দেখা যায়, ছাউনিটির ভিতরে মিতালী ইলেকট্রনিক্সের সাউন্ড বক্স, টেলিভিশন, নষ্ট ইলেকট্রিক মলামাল বিভিন্ন যায়গায় ছড়িয়ে রাখা হয়েছে। ভিতরে জীবন বিশ্বাস নামে এক নরসুন্দর সেলুন ব্যবসা করছেন। ছাউনিটির ঠিক মাঝামাঝি রয়েছে একটি চায়ের দোকান।
শ্রীনগর উপজেলার কেসি ও বালাশুর যাত্রী ছাউনিতে গিয়ে দেখা যায়, ভাগ্যকুল পরিবহন ও নগর পরিবহনের ঢাকাগামী দুটি বাস কাউন্টার আছে। ছাউনির ভিতরে গিয়ে দেখা যায়, কাউন্টার ও দোকানের মালামাল দিয়ে যাত্রীদের বসার যায়গা দখল করে রাখা হয়েছে।
সদর উপজেলার সিপাহিপাড়া গিয়ে দেখা যায়, ছাউনির ভিতর ফুল, সেরোয়ানী, মোবাইলের লোডের দোকান। যাত্রীদের বসার জন্য দুইটা ভাঙা সিট ছিল। কিন্তু তাও দোকানদাররা দোকানের মালামাল দিয়ে দখল করে রেখেছে। সিপাহি পাড়ার যাত্রী ছাউনি দখল করা দোকানদার মো. নজরুল ইসলাম বলেন, আমরা যাত্রীদের কোন কষ্ট দেইনা। তাদের মন চাইলে এখানে বসেন।
সিরাজদিখান উপজেলার যাত্রী ছাউনিতে গিয়ে দেখা যায়, ছাউনিটির ভিতরে গাড়ির ভাঙা যন্ত্রপাতি, কাঠ, ময়লা স্তুপ আকারে জমাট হয়ে আছে। ছাউনিটির বিভিন্ন স্থান থেকে পলেস্তরা খসে পড়েছে। শৌচাগারটিও নষ্ট হয়ে আছে। এই ছাউনিটি দোকান দারের দখলে না থাকলেও তা যাত্রীদের অপেক্ষার জন্য সম্পূর্ণ অনুপযোগী।
স্থানীয়রা ছাউনি প্রসঙ্গে বলেন, এ ছাউনিতে স্থানীয় বখাটেরা প্রতিদিন আড্ডা দেয়, সন্ধ্যার পরপর মাদকের আসর বসে। কেউ কিছু বলতে গেলে তাকে মারধর করে। যাত্রী ছাউনিগুলোতে এসব চললেও এ বিষয়ে প্রশাসনের নীরব ভূমিকা পালন করছে।
জেলার লৌহজংয়ের খেতের পাড়া ছাউনিতে দেখা যায়, ছাউনিটির ভিতরে ২টি ভ্যানগাড়ি, তেলের ড্রাম ও গাড়ির ভাঙা যন্ত্রাংশ পড়ে আছে। গুড়িগুড়ি বৃষ্টিতে যাত্রীরা ছাউনির বিপরীত পাশের চায়ের দোকান এবং সড়কের মোড়ে গাড়ির জন্য সাধারণ যাত্রীরা অপেক্ষা করছে।
চাকরি হারানোর ভয়ে নাম প্রকাশ না করার শর্তে জেলা পরিষদের এক কর্মকর্তা বলেন, আমরা বিভিন্ন মানুষের মুখে শুনেছি ১৩টি ছাউনি দখল করে দোকানপাট করা হচ্ছে। আমরা যখন তদন্ত করতে যাই, দখলদাররা খবর পেয়ে দোকানের মালামাল সরিয়ে রাখে। আমরা সেখান থেকে চলে আসলেই তারা আবারও দোকান সাজিয়ে বসেন।
তিনি আরও বলেন, আমরা যাদের কাছে ছাউনির সঙ্গে থাকা দোকান লিজে (ভাড়া) দিয়েছি তাদের সহযোগিতায় ওই ছাউনিগুলোতে দোকানদাররা পসরা নিয়ে বসছে বলে জানতে পেরেছি। আমরা লিজ নেয়া দোকানদারদের সাবধান ও দখল মুক্ত করে দিতে বলেছি। বলেছি হাতেনাতে ধরতে পারলে তাদের লিজ বাতিল করে দেয়া হবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, যারা অবৈধভাবে যাত্রী ছাউনি গুলোকে দখল করে রেখেছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। যাত্রী ছাউনি দখলকারী দোষীদের ব্যাপারে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেয়া হবেতিনি আরও বলেন, আমি নিজেও কয়েকটা ছাউনির দূরাবস্থা দেখেছি। জেলা পরিষদের সভায় আমি ছাউনির সকল অবস্থা তুলে ধরব। জেলা পরিষদের চেয়ারম্যান মোহদয়ের মাধ্যমে দখলমুক্ত করে সকল যাত্রী ছাউনির মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা করব।
২৭-০২-২০১৯
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
