শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৪ ১৪৩২   ১৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮০

থেমে থেমে বৃষ্টি হতে পারে আজও

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০  

 আজও সারাদেশে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অফিস জানায়, দুপুর পর্যন্ত রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ফরিদপুর মাদারীপুর অঞ্চল তৎসংলগ্ন এলাকায় অবস্থিত স্থল নিম্নচাপটি আরও উত্তর দিকে সরে গেছে। গতকাল শুক্রবার মধ্যরাতে এটি স্থল নিম্নচাপ আকারে মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হতে পারে।


উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
 

এই বিভাগের আরো খবর