শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৮

তুরাগে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

আরিফ চৌধুরীঃ

প্রকাশিত: ২৪ জুলাই ২০২০  

রাজধানীর তুরাগ দিয়াবাড়ি এলাকায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- ইব্রাহিম খলিল (৪৬) ও ওমর ফারুক (৩৫)।

শুক্রবার (২৪ জুলাই) সকালে র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

কামরুজ্জামান জানান, তুরাগ দিয়াবাড়ি এলাকায় র‌্যাবের চেকপোস্ট ছিলো। ওই দুই ব্যক্তি মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় র‍্যাব তাদের থামানোর জন্য সংকেত দিলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এসময় র‌্যাব পাল্টা গুলি ছোড়লে তারা গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত ইব্রাহিম মাদকের ডিলার,। তার সহযোগী হচ্ছে ওমর ফারুক। রাজধানীর বিভিন্ন থানায় দুইজনের নামে একাধিক মামলা আছে। ঘটনাস্থল থেকে দু’টি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, তিনটি মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

এই বিভাগের আরো খবর