শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫৭

তুচ্ছ ঘটনায় ঢাবি ছাত্রীর মাথা ফাটালেন দুর্বৃত্তরা

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০  

 

তুচ্ছ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে নিজ বাড়িতে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। ওই ছাত্রীকে গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। 

কেয়া আক্তার কাকলি নামের ওই ছাত্রীর বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার পােগলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী।

ওই ছাত্রী জানিয়েছেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি ধানক্ষেতে যাওয়ার অভিযােগে তাদের গরুকে মারধর করে। তিনি ও তার মা এর প্রতিবাদ করায় তাকে মেরে মাথা ফাটিয়ে দেয়। এছাড়া শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘আমি এখনো বিষয়টা জানি না। খোঁজ নিয়ে দেখছি। আমাদের ছাত্রী যেখানেই আক্রান্ত হোক, তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।’

বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গেছে। আমি নিজে হাসপাতালে যাচ্ছি। প্রচন্ড বৃষ্টি কারণে কিছুটা সময় লাগছে। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এই বিভাগের আরো খবর