তারেককে ধরে এনে শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩
নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে মানুষ পোড়ানোর হুকুম দেওয়ার জন্য বিএনপি নেতা তারেক রহমানকে লন্ডন থেকে দেশে এনে শাস্তির মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শনিবার (৩০ ডিসেম্বর) গোপালগঞ্জে টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনিতে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে ঠিক একই কাজ করছে তারেক জিয়া। অ্যাম্বুলেন্সে রোগী যায়, তার ওপর হামলা, সাংবাদিকদের ওপর হামলা, পুলিশের ওপর হামলা, পিটিয়ে পুলিশকে হত্যা করা—বাংলাদেশে এই সমস্ত দুর্বৃত্তায়ন চলবে না।’
‘আল্লাহ যদি দিন দেয়, আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে…ওই লন্ডনে বসে হুকুম দেবে আর আমার দেশের মানুষের ক্ষতি করবে, দেশের মানুষকে মারবে, সেটা হতে পারবে না। দরকার হলে ওটাকে ওখান থেকে ধরে ওনে শাস্তি দেওয়া হবে।’
শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে সবকিছুর জবাব দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি চাই নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে হোক। চক্রান্তের সমুচিত জবাব ৭ জানুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে আমরা দেবো, যে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না।’
তারেক রহমানের হুকুমে অগ্নি সন্ত্রাস করায় বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আজকে লন্ডনে বসে হুকুম দিয়ে মানুষ হত্যা করে, রেলগাড়ি পোড়ায়, বাস পোড়ায়, গাড়ি পোড়ায়, আমাকে ২১ আগস্ট হামলা করে হত্যা করার চেষ্টা করেছে, আর তার পুত্র লন্ডন থেকে হুকুম দিয়ে এখানে মানুষ পোড়ায়। যারা এই অগ্নি সন্ত্রাসের সঙ্গে জড়িত, যারা তারেকের মতো একটা খুনি, অস্ত্র চোরাকারবারি, টাকা আত্মসাৎকারী, জুয়া খেলে যে পয়সা বানায় লন্ডনে, তার কথা শুনে এখানে যে বিএনপি নেতারা আগুন দিয়ে মানুষ পোড়াচ্ছে…মানুষ হত্যা করলে তার দায়িত্ব তাকেই নিতে হবে।’
‘ওই ধরনের একটা লম্পটের কথা শুনে বিএনপি নেতারা বা বিএনপি কর্মীরা কেন আগুন দেয়, অগ্নি সন্ত্রাস করে আর মানুষ পোড়ায়, তাদের কাছে সেটাই আমার প্রশ্ন। তাদের কী লাভ? শাস্তি তো তারাই পাবে। এসবের হিসেব তো পার্থিব জগতে হবে, আবার আল্লাহর কাছেও হবে। মানুষ হত্যা করার জন্য হবে। কাজেই শাস্তি তো তাদের পেতে হবে। ওতো হুকুম দিয়েই খালাস।’
তিনি বলেন, ‘আমরা চাই, দেশে শান্তি থাকুক, দেশের মানুষ নিরাপদে থাকুক। দেশের উন্নতি ত্বরান্বিত হোক। আর তারা বারবার বাধা দেওয়ার চেষ্টা করে। বারবার প্রতিবন্ধকতার চেষ্টা করে। কিন্তু এটা করেও তারা সফল হতে পারছে না।’
নির্বাচন বানচালে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘নির্বাচন বানচাল করার অনেক ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের সঙ্গে অনেকে আন্তর্জাতিকভাবেও জড়িত। আমাদের দেশের নির্বাচন হবে না, এখানে তারা তৃতীয় পক্ষ আনবে। তৃতীয় পক্ষ কী করতে পারে? দেশের কোনো উন্নতি করতে পারে না।’
‘২০০৭ সালে আপনারা দেখেছেন কী করেছে। তার আগে তো জিয়া, এরশাদ, খালেদা জিয়া এসেছিল। দেশের মানুষের তো কোনো ভাগ্য পরিবর্তন হয়নি। মানুষ তো অন্ধকারে ছিল।’
তিনি বলেন, ‘বিএনপির আন্দোলন হলো মানুষ পোড়ানো। মানুষের ক্ষতি করা। দেশের সম্পদ নষ্ট করা। এদের মধ্যে দেশপ্রেম নেই। দায়িত্ববোধও নেই। এদের মধ্যে মনুষ্যত্ব নেই। মানুষকে মানুষ বলে মনে করে না। ক্ষমতায় থাকতে লুটপাট করে অর্থ পাচার করে বিদেশে পালিয়েছে। আর সেখান থেকে মানুষ খুন করার হুকুম দিচ্ছে। মানুষের ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগ যখন কাজ করে, তখন বারবার বাধা সৃষ্টি করে। কিন্তু তারা সফল হতে পারবে না। কারণ জনসমর্থন তাদের নেই। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।’
শেখ হাসিনা বলেন, ‘উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে মর্যাদা পেয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ যাত্রা শুরু করবে ২০২৬ সালে। আর এই যাত্রায সফল করতে পারে একমাত্র আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া আর কেউ পারবে না। কারণ সেই যোগ্যতাই নাই বিএনপি-জামায়াতের। বিএনপি খুনিদের পার্টি আর জামায়াত যুদ্ধাপরাধী পার্টি।’
বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে বিচারের রায় কার্যকর করতে সরকারের প্রচেষ্টা চলমান আছে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা।
এ সময় দেশের মানুষের প্রতি তার নিবেদিতপ্রাণ কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, ‘বারবার হত্যা করার জন্য আঘাত এসেছে। কিন্তু আমি ঘাবড়ে যাইনি। কারণ আমার জীবনটা উৎসর্গ করেছি এদেশের মানুষের জন্য।’
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- ১০ দিনের ব্যবধানে ফের জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- জুলাই সনদে অবশেষে স্বাক্ষর করলো এনসিপি
- ‘আমকে ‘ম্যানিপুলেট’ করা হয়েছে’ স্পর্শিয়ার দাবি
- শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান
- মন্ত্রিসভার তালিকা অত্যন্ত গোপনীয়,চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমান
- বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
- রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক
- রাজনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
- আসিফ নজরুল কী করেছে, নিজেই জানালেন
- রোজায় হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
- সন্ধ্যায় এনসিপির ৬ সদস্যের দল যাচ্ছে যমুনায়
- প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারিত হবে বিএনপির ইচ্ছায়ঃ আদিলুর
- তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার অপারেশন সফল
- দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা আজ সন্ধ্যায়
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫
- এমন একজন জীবনসঙ্গী পেয়ে আমি খুবই ভাগ্যবান: জোভান
- জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন সুরকার প্রিন্স মাহমুদ
- স্থগিত হলো শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’
- ত্রয়োদশ সংসদের ৭৯% সদস্য কোটিপতি, অর্ধেকের বেশি ঋণগ্রস্ত: টিআইবি
- সীমান্তে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ
- সামরিক উত্তেজনার মাঝেও সমঝোতার ইঙ্গিত ইরানের
- আজ সন্ধ্যায় যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ সম্পন্ন
- ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ
- হারিয়ে যাওয়া মানুষকে মনে রাখি না : সাদিয়া
- বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর নির্বাচন হয়
- প্রথমবার প্রার্থী হয়েই জয়ী কালাম, মন্ত্রীসভায় দেখতে চান এলাকাবাসী
- হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
