সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৩

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১১ মে ২০২২  

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি এম এম রাকিবুল আজাদ ইমরান (২৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। 

বুধবার (১১ মে) বিকেল ৩টার দিকে কারাগার থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অচেতন অবস্থায় কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। এখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম আব্দুস সামাদ আজাদ। তবে তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 
 

এই বিভাগের আরো খবর