ডিএসসিসির আর কোনো দালালির সুযোগ হবে না : তাপস
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ২ জুন ২০২১
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আর কোনো দালালির সুযোগ হবে না বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার (২ জুন) দুপুর সাড়ে ১২টায় নগর ভবনের ব্যাংক ফ্লোরে করপোরেশনের তেলেগু সম্প্রদায়ের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ‘পরিচ্ছন্নকর্মী নিবাস’ এর বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, তেলেগু সম্প্রদায়়ের মধ্যে পরিচ্ছন্নতাকর্মী নিবাসের চাবি হস্তান্তরের মাধ্যমে, আজ থেকে দালাল চক্রের অবসান ঘটল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এখন থেকে আর দালালি করার সুযোগ পাওয়া যাবে না। যারা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, যারা এ বাসার হকদার তারাই এ বাসাগুলো পাবে। কোনো হকদার যেন বঞ্চিত না হয়, আমরা সেটা নিশ্চিত করব।
মেয়র তাপস বলেন, অতীতে এমন উদাহরণ অনেক রয়েছে, বাসা বরাদ্দ পেয়েছে একজন, দখল করেছে আরেকজন। দক্ষিণ সিটি করপোরেশনের এখন থেকে আর কোনো দখলবাজি চলবে না।
সিটি করপোরেশনের জায়গা দখল প্রসঙ্গ উল্লেখ করে মেয়র তাপস আরো বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনেক জায়গা উত্তর সিটি করপোরেশনের কর্মচারীরা দখল করে রেখেছেন। আমরা সেগুলো দখলমুক্ত করার কার্যক্রম গ্রহণ করবো। যারা উত্তর সিটি করপোরেশনে চাকরি করেন তাদের উত্তর সিটি করপোরেশনের জায়গায় চলে যেতে হবে। যারা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি করেন কেবল তারাই দক্ষিণ সিটি করপোরেশনের এসব সুযোগ-সুবিধা পাবেন।
বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে মেয়র তাপস বলেন, প্রতিটি ওয়ার্ডে নতুন করে বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। আমি বিশ্বাস করি এখন থেকে উন্মুক্ত স্থানে আর বর্জ্য পাওয়া যাবে না। পর্যায়ক্রমে আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে সম্পূর্ণরূপে বর্জ্য মুক্ত করবো। আমি ঢাকাবাসীকে অনুরোধ করবো আপনারা কেউ উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলবেন না।
জলাবদ্ধতা প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র তাপস বলেন, মঙ্গলবারের (১ জুন) বৃষ্টিতে যেসব স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেখানে গতবারের চেয়ে কম জলাবদ্ধতা হয়েছে। তারপরেও আমরা ব্যবস্থা গ্রহণ করছি, আগামীতে যেন এসব স্থান থেকে দ্রুত জলাবদ্ধতা নিরসন করা যায়। আমরা আশাবাদী অচিরেই জলাবদ্ধতার সমস্যার সমাধান হবে।
‘আমাদের লক্ষ্য সাধারণ মাত্রার বৃষ্টিপাত হলে, ঢাকা শহরে যেন পানি না জমে। অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হলে যেন তিন ঘণ্টায় পানি নেমে যায়, ভারী বৃষ্টিপাত হলে, পানি যেন দুই ঘণ্টায় নেমে যায় এবং মাঝারি ভারী বৃষ্টি হলে, যেন এক ঘণ্টার মধ্যেই পানি নিষ্কাশন হয়ে যায়, সেই ভাবে আমরা আমাদের কর্মপরিকল্পনা নির্ধারণ করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) কাজি মনিরুল ইসলাম, দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাদল সরদার, ১৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর লাভলী চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ।
সভা শেষে মেয়র তাপস তেলেগু সম্প্রদায়ের ৯৫ জন পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পরিচ্ছন্ন কর্মী নিবাসের বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর করেন।
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- যাত্রাবাড়ীর ২ আবাসিক হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা
- মাতুয়াইল ডিপিডিসির লাইন ম্যানের অবৈধ ‘সাব-স্টেশন’ ব্যবসা!
- গুলশানে ২টি স্পা সেন্টারের আড়ালে চলছে অবৈধ দেহ ব্যবসা!
- যাত্রবাড়ীর আড়ত থেকে রঙ মেশানো মাছ জব্দ
- ইফতারে পথচারীদের মাঝে ফ্রি পানি বিতরণ
- গ্রীন লাইনের হেলপারের অশোভন আচরণ!
- তরুণ-তরুণীদের ফ্ল্যাটমুখী ডেটিং!
- ভাড়ায়চালিত বাইকে কতটা নিরাপদ মেয়েরা?
- সারের দাম কমানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মহানগর কৃষকলীগ
- আশুলিয়ায় স্ত্রীকে ঘাড় মটকে হত্যার দায় স্বীকার
- পাসপোর্ট বিড়ন্বনায় খোকা পরিবার, খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষা
- গুলশানে মেরিনা বিউটি সেলুন অ্যান্ড স্পার নামে চলছে অবৈধ দেহব্যবসা
- ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হবে খোকাকে
- পুলিশের উদাসিনতায় পল্লবীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতি
- সদরঘাটে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩
