রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৬

ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১ জুন ২০২২  

রাজধানীর মুগদা থানার টিটিপাড়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাজমা বেগম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক সোহেল রানাকে (৪২) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মে) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি। 
বুধবার (১ জুন) মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে টিটিপাড়া মোড়ে ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

তিনি জানান, ঘটনার পরপরই চালকসহ ঘাতক গাড়িটি জব্দ করা হয়। পরিবার নিয়ে নাজমা বেগম বাড্ডার আফতাবনগরের ই-ব্লকে থাকতেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর শিবচর উপজেলার রাজারচর গ্রামে। স্বামীর নাম আব্দুর রহিম মুন্সি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর