ডাকাতির কাজে সিআইডির গাড়ি ব্যবহার করতেন বরখাস্ত এসআই আকসাদুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে ২০২২
২০২০ সালের ১৯ অক্টোবর বিদেশগামী এক ব্যক্তিকে তুলে নিয়ে সর্বস্ব লুটে নেওয়া সিআইডির সেই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আকসাদুদ জামান নামে ওই কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো (পূর্ব) বিভাগে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। লুটের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতারের আগেই তাকে বরখাস্ত করা হয়।
ডিএমপির গোয়েন্দা বিভাগ গত বৃহস্পতিবার (২৬ মে) আকসাদুদসহ নয়জনের বিরুদ্ধে আদালতে ওই অভিযোগপত্র দেয়।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, এসআই আকসাদুদ জামান ডাকাতিতে ব্যবহার করতেন সিআইডির গাড়ি। চাকরিচ্যুত সেনাসদস্যসহ নয়জনকে নিয়ে তিনি ডাকাতের দল গড়ে তুলেছিলেন। এসআই আকসাদুদের বিরুদ্ধে হওয়া ডাকাতির মামলার অভিযোগপত্রে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
রোববার (২৯ মে) গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কায়সার রিজভী কোরায়েশি অভিযোগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন- আকসাদুদ পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত থাকাকালে ব্যক্তিগতভাবে তার নিয়োগ করা রাইটার মোশাররফ হোসেন, চাকরিচ্যুত সেনাসদস্য হাসান রাজা, ডাকাত চক্রের সদস্য সেলিম মোল্লা, রিপন মোড়ল, আমির হোসেন তালুকদার, রিজু মিয়া শিকদার, মনির হোসেন ও মিলন মিয়া। এদের মধ্যে মনির ও মিলন পলাতক। আকসাদুদসহ সাতজন গ্রেফতার হলেও সম্প্রতি কারাগার থেকে তারা জামিনে মুক্ত হন।
এছাড়া চাকরিচ্যুত সেনাসদস্য হাসান রাজা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। আসামিদের মধ্যে হাসান রাজার বিরুদ্ধে ঢাকা ও ঢাকার বাইরে তিনটি এবং সেলিম মোল্লার বিরুদ্ধে চারটি ডাকাতির মামলা রয়েছে। আরেক সহযোগী রিপন মোড়ল মাদারীপুরে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
মামলার তদন্ত সূত্রে জানা গেছে, সিআইডি কর্তৃপক্ষের অগোচরে আকসাদুদ সিআইডির গাড়ি ডাকাতিতে ব্যবহার করতেন। সিআইডি কর্তৃপক্ষ মাসিক চুক্তিতে এ গাড়ি ভাড়া করেছিল।
ডাকাতির ওই ঘটনায় ডিবি পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে গত বছরের ১৮ আগস্ট আকসাদুদকে সাময়িক বরখাস্ত করে সিআইডি। পরে তাকে চাকরিচ্যুত করা হয়। গত বছরের ৪ সেপ্টেম্বর আকসাদুদের স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির এক কোটি ২৮ লাখ ও ১৪ লাখ টাকা ঘুষ লেনদেনের অডিও ছড়িয়ে পড়ে এবং তা গণমাধ্যমে প্রকাশিত হয়। ডাকাতির ঘটনার একবছর পরে ৮ সেপ্টেম্বর রংপুরের মিঠাপুকুর থেকে আকসাদুদকে গ্রেফতার করে ডিবি।
গ্রেফতারের পর এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেছিলেন, আকসাদুদ জামানকে আগেই বরখাস্ত করা হয়েছে। ওই ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন না। পরে ডিবির তদন্তেই তার নাম বেরিয়ে আসে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৯ অক্টোবর সকাল পৌনে সাতটায় ভুক্তভোগী বিদেশগামী এক ব্যক্তি টিকাটুলির বাসা থেকে সিএনজিযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার জন্য বের হন। সকাল সাড়ে সাতটার দিকে তিনি কাওলা ফুটওভার ব্রিজের নিচে পৌঁছালে একটি মাইক্রোবাস সিএনজিটির গতিরোধ করে। এরপর মাইক্রোবাস থেকে দুইজন নেমে ডিবি পরিচয়ে ভুক্তভোগীকে তার লাগেজসহ মাইক্রোবাসে তুলে নেন।
পরে ভুক্তভোগীকে হ্যান্ডকাপ পরিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে সঙ্গে থাকা পাঁচ হাজার ইউএস ডলার, দুই হাজার দিরহাম, দুই হাজার টাকা, দুটি মোবাইল ফোনসেটসহ কাপড়চোপড় ভর্তি ব্যাগ ছিনিয়ে নেন। সকাল ৯টার দিকে রাজধানীর স্টাফ কোয়ার্টার এলাকায় ভুক্তভোগীকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যান অভিযুক্তরা। এ ঘটনায় ২০ অক্টোবর বিমানবন্দর থানায় একটি দস্যুতার মামলা দায়ের করেন ভুক্তভোগী।
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
