শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৭

ঠাকুরগাঁওয়ে মাস্ক না পড়ায় ১৯ জনকে জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি :

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২০  

ঠাকুরগাঁওয়ে মাস্ক না পড়ার কারণে ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়েছে। বুধবার  দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বাসষ্ট্যান্ড,সদর হাসপাতাল, বড়মাঠ, কালীবাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী   ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন  এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী   ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন  জানান,  শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে মাস্ক না পড়ার কারনে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।তিনি জানান,অনেক ব্যবাসায়ী মাস্ক পড়ছে না  । নো মাস্ক নো সেল বিষয়টি এড়িয়ে যাচ্ছে যা দু:খজনক। তিনি সকল কে মাস্ক পরিধান করার আহবান জানান । কেউ আনাই  না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।তিনি বলেন আসুন নিজে সুরক্ষিত থাকি অন্যকে সুরক্ষিত রাখি।

এই বিভাগের আরো খবর