শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭৫

ঠাকুরগাঁওয়ে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে তিনগুণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২০  

ঠাকুরগাঁওয়ে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃতের সংখ্যা । জুলাই মাসের চেয়ে আগস্ট মাসে এর সংখ্যা বেড়ে প্রায় তিনগুণ । ঠাকুরগাঁও জেলায় গত জুলাই মাসে করোনা রোগী সনাক্ত হয়েছিল ১০২ জন । মারা গিয়েছিল এক জন। অথচ  আগস্ট মাসে তা বেড়ে দাড়িয়েছে ২৯০ জনে। মারা গেছে ৫ জন।বুধবার (০২ সেপ্টেম্বর ) পর্যন্ত জেলায় করোনা  রোগী সনাক্ত হয়েছে ৯৭৮ জন।এর মধ্যে সুস্থ্য হয়ে ছাড় পত্র পেয়েছে ৫৪৩ জন। মারা গেছে ১৮ জন। ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,আমাদের কাছে মনে হচ্ছে ঠাকুরগাঁওয়ে  শুরু হয়েছে কমিউনিটি ট্রান্সমিশন।এই কারনেই রোগীর সংখ্যা বাড়ছে। সাধারণ মানুষের যে ভাবে স্বাস্থ্য বিধি মেনে চলার কথা সেভাবে মেনে চলছে না এটাও একটি কারণ  । যদি মানুষ স্বাস্থ্য বিধি না মেনে চলে তাহলে পরিস্থি নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে পাড়ে।


ঠাকুরগাঁও জেলা প্রশাসক ডা.কে এম কামরুজ্জামান সেলিম জানান,আমরা স্বাস্থ্য বিধির প্রতি বেশী গুরুত্ব দিচ্ছি । নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

উল্লেথ্য  দেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয় আর  গত ১১ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী সনাক্ত হয়।

এই বিভাগের আরো খবর