টি-টেন ক্রিকেট টুর্র্নামেন্টের আসরে শাকিব খান
তরুণ কণ্ঠ ডেস্কঃ
প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৯
ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। দর্শকদের উন্নতমানের সিনেমা উপহার দেয়ার চেষ্টা করছেন। চলতি বছর ‘পাসওয়ার্ড’ ছবির জন্য পেয়েছেন ‘ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড’। একইসঙ্গে ‘মোস্ট পপুলার অ্যাক্টর’ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন শাকিব খান। এই ছবিতে অভিনয়ের কারণে সেরা পার্শ্ব অভিনেতা, প্লে-ব্যাক, সেরা ভিডিও এডিটর (সম্পাদনা) হিসেবে অ্যাওয়ার্ড জিতেছে শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠানের ‘পাসওয়ার্ড’ ছবিটি। বাংলাদেশের ‘পপুলার সিনেমা’ ক্যাটাগরিতেও অ্যাওয়ার্ড পেয়েছে এটি। বাংলাদেশ থেকে মনোনয়ন পাওয়া ছবিগুলোর মধ্যে এককভাবে ‘পাসওয়ার্ড’-ই সবচেয়ে বেশি পুরস্কার অর্জন করে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বসতে যাচ্ছে ‘টি-টেন’ ক্রিকেট টুর্র্নামেন্টের আসর।
এ উপলক্ষে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামী ১৪ই নভেম্বর। ওই অনুষ্ঠানে পারফর্ম করবেন উপমহাদেশের আন্তর্জাতিক মানের শিল্পীরা। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন তারকা অভিনেতা শাকিব খান। তিনি এ প্রসঙ্গে বলেন, এটা একটি বড় আয়োজন। এমন আয়োজনে আমন্ত্রণ পেয়ে দারুণ লাগছে। পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম, বলিউডের তারকা নোরা ফাতেহি, দক্ষিণ ভারতের সুপার মডেল ও অভিনেত্রী পার্বতী নয়ারসহ অনেকে এ অনুষ্ঠানে পারফর্ম করবেন। বাংলাদেশ থেকে আমি এই আনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছি। ১৪ই নভেম্বরের এই অনুষ্ঠানটি বেশ উপভোগ্য হবে বলে আশা করছি। আবুধাবির এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের ইভেন্ট আয়োজন করছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের নির্মাণ ও বিতরণকারী প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’। শাকিব খান আরো বলেন, ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক দুবাই ক্রিকেট বোর্ড। কিন্তু কনসার্ট আয়োজন করছে শাহরুখ খানের ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’। সেখান থেকে একটি প্রতিনিধিদল ঢাকায় এসে আমার সঙ্গে কিছুদিন আগে যোগাযোগ করে। তারা আমাকে বাংলাদেশের সুপারস্টার হিসেবে সম্মান দেখিয়ে সেখানে আমন্ত্রণ জানিয়েছে। এ বিষয়টি আমাকে আকৃষ্ট করেছে।
‘টি-টেন’ লীগের আগের দুটি আসর বসেছিল সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এবারই প্রথম রাজধানী আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বসছে টুর্নামেন্ট। শাকিব খান আবুধাবির উদ্দেশ্যে শোর একদিন আগে ঢাকা ত্যাগ করবেন। কনসার্ট শেষে পরের দিনই দেশে ফিরবেন এই তারকা। সবশেষ কক্সবাজারে বদিউল আলম খোকনের ‘আগুন’ ছবিতে অভিনয় করেন শাকিব খান। ছবির কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। গত কোরবানির ঈদে শাকিব খান অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি সবশেষ মুক্তি পায়। জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন শবনম বুবলী। শাকিব খানের ‘এসকে বিগ স্ক্রিন’ থেকে এ ছবির প্রদর্শনের মাধ্যমে অত্যাধুনিক প্রজেকশন মেশিন চালু করা হয়। শুধু শাকিব খানের ছবি নয়, সকল প্রযোজক বর্তমানে তাদের ছবি মুক্তির দেয়ার সময় এই প্রজেকশন সুবিধা পাচ্ছেন। দুবাইয়ের অনুষ্ঠান থেকে ফিরে বিশিষ্ট নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ ছবিটির কাজ শুরু করবেন শাকিব খান। এ ছবিটি শাকিব খানের পাশাপাশি সহ-প্রযোজনা করছেন এমডি ইকবাল। এ ছাড়া নতুন বছরে ‘লন্ডন’ নামে বিগ বাজেটের ছবিতে কাজ করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার এই শীর্ষ তারকা।
এদিকে দেশের টিএম ফিল্মস এবং ভারতের এসকে মুভিজ থেকে আবারো কাজের প্রস্তাব পেয়েছেন তিনি। শাকিব খান বলেন, বেশকিছু নতুন কাজ নিয়ে কথা চলছে। ভালো মানের ছবি দর্শকদের উপহার দিতে চাই। শুধু সংখ্যা বাড়িয়ে কাজ করার দিন শেষ। ইফতেখার চৌধুরীর ‘লন্ডন’ ছবির কাজ নতুন বছরে শুরু হবে। ছবিটির কাহিনী ভালো লেগেছে। এ ছবিতে সামনে কাজ করতে যাচ্ছি। নতুন বছরে এর শুটিং শুরু হবে। আর তা হবে দেশের বাইরে। রোমান্টিক-অ্যাকশন ঘরানার ছবি হতে যাচ্ছে এটি। এদিকে শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ ছবিটি সামনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শাপলা মিডিয়ার প্রযোজনায় এটি পরিচালনা করেছেন শামিম আহমেদ রনী। এ ছাড়া শাকিব খান অভিনীত এবং শাহীন সুমনের পরিচালনায় ‘একটু প্রেম দরকার’ ছবিটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছবিতে শাকিবের বিপরীতে রয়েছেন শবনম বুবলী।
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
