বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪২৪

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০  

গাজীপুরের টঙ্গী চেরাগআলী এলাকায় কাভার্ড ভ্যানচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নিহত আব্দুল কাদের সবুজ (৫৮) গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) গাজীপুরা দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা।  

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে ঢাকা যাচ্ছিলেন পেছন থেকে একটি কাভার্ড ভ্যান তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন আব্দুল কাদের।

এ অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে  দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ন কবির বলেন, ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে তবে চালক পলাতক রয়েছেন।

এই বিভাগের আরো খবর