শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭৩

টংগীর শিলমুন এলাকা থেকে ২৫ কেজি গাঁজাসহ, ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রায়হান মৃধা (রবিন)

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০  

টঙ্গীতে গত মঙ্গলবার শিলমুন এলাকায়  ভোরে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার কুট্টাপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে মীর লিটন (২৫), এবং একই জেলার আখাউড়া থানার রামধরনগর গ্রামের সাচ্চু মিয়ার ছেলে হৃদয়  (২৮)।

র‌্যাব-১ জানায়, গাঁজার একটি বড় চালান ব্রাহ্মণবাড়িয়া থেকে গাজীপুরের টঙ্গীর দিকে যাচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১এর সদস্যরা ভোর সাড়ে তিনটার দিকে শিলমুন বাজার এলাকায় অবস্থান নেয়। পরে শিলমুন বাজার শিউলি অটোমোবাইলস গ্যারেজের সামনে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান আটক করে। পরে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় গাঁজা রাখার দায়ে মীর লিটন ও হৃদয় কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে দেশি-বিদেশি মাদক আমদানি করে জব্দকৃত পিকআপ যোগে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

এঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

এই বিভাগের আরো খবর