বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫২৬

টংগীতে ফেনসিডিল সহ আটক-২

হাবিবুল বাশার

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০  

‌টংগীতে ২৬ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ আনুমানিক রাত ৮ ঘটিকায় র‍্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন সুরতরঙ্গ রোড আউচপাড়া সাকিনস্থ মুজাহিদুল ইসলাম জামে মসজিদ ও মাদ্রাসা মোড় সংলগ্ন লেডিস কর্ণার টেইলার্স এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।উক্ত অভিযান পরিচালনার সময় ২ জনকে তারা আটক করতে সক্ষম হয়, আসামী ১) মোঃ শাহালম @ খোকন (৪২), পিতা- মোঃ আজিজ মিয়া, মাতা- সামসুন্নাহার, সাং- বারোগাঁও, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী, বর্তমান ঠিকানা সাং- সুরতরঙ্গ রোড, আউচপাড়া, থানা-টঙ্গী পশ্চিম, জিএমপি, গাজীপুর এবং ২) মোঃ শাহাদাত টিপু (৪০), পিতা মৃত বাবুল হোসেন, মাতা- জাহানারা বেগম, সাং-উত্তর তেমোহনী, থানা-সেনবাগ, জেলা- নোয়াখালী, বর্তমান ঠিকানা-সাং-অভিযান ২৫, শুকুর মাহমুদ রোড, আউচপাড়া কলেজ গেইট, থানা-টঙ্গী পশ্চিম, জিএমপি, গাজীপুর’দ্বয়কে গ্রেফতার করে। উক্ত আসামীদের নিকট হতে ৬৯ বোতল ফেন্সিডিল সহ ০৫ টি মোবাইল ফোন ও নগদ ৩২,৬২০/- টাকা উদ্ধার করা হয়।

এই বিভাগের আরো খবর