বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৪১

টংগীতে পুলিশের বিশেষ অভিযান, ৩ ছিনতাইকারি গ্রেফতার

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০  

গাসিক টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে টংগী পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন এর মাধ্যমে  উপ-পুলিশ কমিশনার(অপরাধ) দক্ষিণ মোহাম্মদ ইলতুৎ মিস এ বিষয়টি নিশ্চিত করেন।

 আটককৃতরা হল- কেরাণীটেক বস্তি এলাকার আব্দুস সাত্তারের ছেলে সবুজ(৩৪), ব্যাংক মাঠ বস্তির বাচ্চু মিয়ার ছেলে সোহেল(২২), মরকুন পশ্চিমপাড়া এলাকার জাহিদুলের ছেলে স্বাধীন(২২)।

টংগী পূর্ব থানা পুলিশ জানায়, গত রবিবার(২৫ অক্টোবর) ভোরে নতুন বাজার এলাকায় একটি ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধির সঙ্গে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে টংগী পূর্ব থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহ্নত একটি সুইচ গিয়ার ও ছিনতাইকৃত ল্যাপটপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(অপরাধ) দক্ষিন শাহদাত হোসেন, টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, পরিদর্শক(তদন্ত) জাহিদুল ইসলাম।

এই বিভাগের আরো খবর