জো বাইডেনকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা
সাজেদা পারভীন, নিউইয়র্ক থেকে
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বুধবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে উপস্থিত রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে বাইডেনকে এ আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফাস্ট লেডি জিল বাইডেন এ অনুষ্ঠানের আয়োজন করেন।
‘আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি’তে আয়োজিত এ অনুষ্ঠানে জো বাইডেন ও শেখ হাসিনার ‘আলাপও হয়েছে’ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন। বুধবার রাতে নিউইয়র্কের অভিজাত হোটেল লোট প্যালেসে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখা হয়েছে, আলাপ হয়েছে, ছবি হয়েছে। দুইজনই, মিস্টার অ্যান্ড মিসেস বাইডেন, উনারা উনাকে (শেখ হাসিনা) সাদরে স্বাগত জানান। তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেন।’ তাৎক্ষণিকভাবে আলাপের বিস্তারিত না জানালেও পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আলাপের পরে উনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কাছে জিজ্ঞেস করেছি; উনি বলেছেন যে ‘হ্যাঁ, আমি আলাপ করেছি। তাকে আমার দেশে আসার জন্য বলেছি এবং তিনি সেগুলো শুনেছেন।’
ড. মোমেন আরো জানান, প্রেসিডেন্ট বাইডেন জানতে চেয়েছিলেন জাতিসংঘ অধিবেশনে এটাই শেখ হাসিনার প্রথম অংশগ্রহণ কিনা। জবাবে শেখ হাসিনা তাকে জানান, এবার নিয়ে তার ১৮ বার হল। এখানে উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে বসেছিলেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিকে, জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ফাঁকে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক আর কর্মসূচিতে অংশ নিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বুধবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উদ্যোগে গঠিত ‘চ্যাম্পিয়নস গ্রুপ অফ গ্লোবাল ক্রাইসিস রেসপন্স’ (জিসিআরজি) আয়োজিত গোলটেবিল বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর রাশিয়া আর পশ্চিমা দেশগুলোর পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা দেশে দেশে মানুষকে কতটা কষ্টে ফেলেছে, সেই চিত্র তুলে ধরে পরিত্রাণের জন্য পাঁচ দফা প্রস্তাব তিনি তুলে ধরেন। এছাড়া টেকসই আবাসনের উপর আয়োজিত ইউএন-হ্যাবিটেটের উচ্চ পর্যায়ের এক বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী। কেউ গৃহহীন থাকবে না, এমন একটি বিশ্ব গড়তে সেখানে রাষ্ট্রনেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে শেখ হাসিনা বক্তৃতা করবেন ২৩ সেপ্টেম্বর, এ বিশ্বসভায় এবারও তিনি বাংলাদেশের মানুষের বক্তব্য তুলে ধরবেন বাংলায়। প্রধানমন্ত্রীর উদ্বেগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় বুধবার কোভিড-১৯ মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে উন্নয়নশীল দেশগুলোর খাদ্য ও জ্বালানি সংকটের পাশাপাশি আর্থিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক ক্লাউস শোয়াব তাঁর অবস্থানস্থল হোটেলে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এই উদ্বেগ প্রকাশ করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে অংশগ্রহণের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের প্রধানমন্ত্রীর বুধবারের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
পদ্মা সেতুর ওপর আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাতিসংঘ সদর দপ্তরে পদ্মা সেতুর ওপর আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব কে এম সাখাওয়াত মুন সাংবাদিকদের জানান, বিকেলে জাতিসংঘ সদর দপ্তরের লেভেল-১ এর আঁকাবাঁকা দেয়ালে আয়োজিত প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের ইকোসক প্রেসিডেন্ট লাচেজারা স্টোভাসহ কয়েকজন বিদেশী অতিথি এসময় সেখানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী অতিথিদের উদ্দেশে বলেন, ‘আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি, কারণ, এটি নির্মাণ করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ এনে আমাদের দোষারোপ করার চেষ্টা করেছিল, কিন্তু পরে প্রমাণিত হয়েছে যে কোনো দুর্নীতি হয়নি।’
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
১৯ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রদর্শনীটি ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
