জেট ফুয়েলের দাম বাড়ছেই, পাল্লা দিয়ে বাড়ছে প্লেন ভাড়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে ২০২২
#১৫ মে জেট ফুয়েল লিটারে ৬ টাকা বেড়েছে। এখন প্রতি লিটার ফুয়েল ১০৬ টাকা।
#দুই বছরে জেট ফুয়েলের দাম বেড়েছে প্রায় ১২২ শতাংশ।
#পাল্লা দিয়ে বাড়ছে বিমান ভাড়া।
দুই বছর আগে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েল প্রতি লিটারের দাম ছিল মাত্র ৪৬ টাকা। এখন একই ফুয়েলের সরকার নির্ধারিত দাম ১০৬ টাকা লিটার। এভাবে গত ১৮ মাসে জেট ফুয়েলের দাম বেড়েছে প্রায় ১২২ শতাংশ। এতে যাত্রী পরিবহন খরচ মেটাতে হিমশিম খাচ্ছে উড়োজাহাজ সংস্থাগুলো। দেড় বছর আগে যে রুটের ভাড়া ছিল আড়াই হাজার বা এর একটু বেশি, সেই ভাড়া গিয়ে ঠেকেছে প্রায় পাঁচ হাজারে। ফলে যাত্রীদের ওপর চাপছে বাড়তি ভাড়ার বোঝা।
এদিকে প্রতি মাসে ধাপে ধাপে জেট ফুয়েলের দাম বাড়ায় দেশের অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া ক্রমান্বয়ে বাড়ছে। এতে অভ্যন্তরীণ রুটে বিমানের ফ্লাইট ও যাত্রী সংখ্যা কমছে। এভাবে চলতে থাকলে দেশের বিমান সংস্থাগুলো মুখ থুবড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এখন করোনার আগের তুলনায় ভাড়া প্রায় দ্বিগুণ হয়েছে।
দেশের এয়ারলাইন্সগুলো বলছে, প্লেন ভাড়ার ৪০ শতাংশ নির্ধারণ হয় জেট ফুয়েলের ওপর। গত প্রায় দুই বছরে এই জেট ফুয়েলের দাম বেড়েছে দ্বিগুণের বেশি। এতে অভ্যন্তরীণ রুটে ভাড়াও বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। এভাবে বাড়তে থাকলে আকাশপথে যাতায়াতে যাত্রীদের ব্যয় আরও বাড়বে। তৈরি হবে নেতিবাচক ধারণা। এক পর্যায়ে এয়ারলাইন্সগুলো মুখ থুবড়ে পড়বে। তাই সরকারকে ভর্তুকি দিয়ে হলেও জেট ফুয়েলের দাম কমানো উচিত।
জেট ফুয়েলের দাম বাড়ানো-কমানোর কাজটি করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মাঠ পর্যায়ে বিপণনের কাজটি করে বিপিসির সহযোগী প্রতিষ্ঠান পদ্মা অয়েল। বিপিসি ও পদ্মা অয়েল কোম্পানির সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক বাজারে ক্রমেই বাড়ছে জ্বালানি তেলের দাম। এখন জেট ফুয়েলের আন্তর্জাতিক মূল্য প্রতি লিটার ১ দশমিক শূন্য ৪ ডলার। এই হিসেবে আন্তর্জাতিক বাজারেই এখন জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ১২৫ থেকে ১২৬ টাকা। সরকার ভর্তুকি দিয়ে ১০৬ টাকা লিটার দরে বিক্রি করছে। ফলে আন্তর্জাতিক বাজারে না কমলে জেট ফুয়েলের দাম কমানোর কোনো সম্ভাবনা নেই। ২০২১ সালে জেট ফুয়েলের চাহিদা ছিল তিন লাখ ১৯ হাজার ৭০৮ মেট্রিক টন, যার পুরোটাই আমদানিনির্ভর।খোঁজ নিয়ে জানা যায়, গত জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৭৩ টাকা। ৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে ৭ টাকা বাড়ানো হয়। ৮ মার্চ প্রতি লিটার ৮০ টাকা থেকে বেড়ে ৮৭ টাকা নির্ধারণ করে বিপিসি। পরে ৭ এপ্রিল আবার ১৩ টাকা বাড়িয়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১০০ টাকা করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সবশেষ গত ১৫ মে বাড়ানো হয় আরও ৬ টাকা।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ওয়েবসাইটে নতুন এই পেট্রোলিয়াম পণ্যের মূল্যতালিকা দেওয়া রয়েছে। ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, গতকাল মঙ্গলবার (১৭ মে) ওই ওয়েবসাইটে নতুন মূল্যতালিকা হালনাগাদ করা হয়েছে। এই মূল্যতালিকায় বলা হয়েছে, ১৫ মে থেকে জেট ফুয়েলের নতুন মূল্যতালিকা কার্যকর করা হয়েছে। এই তালিকা অনুযায়ী জেট ফুয়েলের দাম স্থানীয় ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার ১০৬ টাকা এবং আন্তর্জাতিক রুটের জন্য ১০৯ টাকা।
এ বিষয়ে জানতে বিপিসির পরিচালক (বিপণন) অনুপম বড়ুয়া জাগো নিউজকে জানান, জেট ফুয়েলের দাম বাড়ার বিষয়টি তার জানা নেই। তিনি আজই জয়েন করেছেন। বিষয়টি খোঁজ নিয়ে জানাবেন।
প্লেন ভাড়া আরও বাড়বে
জেট ফুয়েলের দাম বাড়ার ফলে আরেক দফা ভাড়া বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে দেশের এয়ারলাইন্সগুলো। এভাবে ভাড়া বাড়তে থাকলে আকাশপথে ভ্রমণকারীর সংখ্যা কমার আশঙ্কা রয়েছে। এছাড়া পর্যটনশিল্পের ওপরও প্রভাব পড়বে। মানুষ ভ্রমণবিমুখ হবে। ফলে দেশের পর্যটনখাতও পিছিয়ে যাবে।
খোঁজ নিয়ে জানা যায়, করোনা মহামারির আগে যখন জেট ফুয়েলের দাম ৪৬ টাকা লিটার ছিল, তখন ঢাকা-যশোর রুটে সর্বনিম্ন ভাড়া ছিল দুই হাজার ৭০০ টাকা। এটা এখন বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৮শ টাকায়। একইভাবে ঢাকা-কক্সবাজার রুটে সর্বনিম্ন ভাড়া ছিল তিন হাজার ৭শ, এখন পাঁচ হাজার ৮শ টাকা। দুই হাজার ৭শ টাকা থেকে বেড়ে ঢাকা-সৈয়দপুরের ভাড়া এখন চার হাজার ৮শ টাকা। চট্টগ্রাম, সিলেট, রাজশাহীর ভাড়া হয়েছে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা। করোনার আগে যা ছিল দুই হাজার ৭শ টাকা। এখন এই ভাড়া আরও বাড়ানোর প্রস্তুতি চলছে।
দেশের বিভিন্ন গন্তব্যে আকাশপথে এখন যাত্রী পরিবহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার। ফ্লাই ঢাকা ও এয়ার অ্যাস্ট্রা নামে আরও দুটি উড়োজাহাজ সংস্থা অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু যে হারে জেট ফুয়েলের দাম বাড়ছে, এমন পরিস্থিতিতে এয়ারলাইন্সগুলোর টিকে থাকাই কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানতে চাইলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, এখন পর্যটনে অফ মৌসুম। দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রী সংখ্যা কম। এর মধ্যে জেট ফুয়েলের দাম বাড়লে ভাড়া বাড়বে এটাই স্বাভাবিক। কারণ উড়োজাহাজ পরিচালন ব্যয়ের ৪০ শতাংশই জ্বালানি খরচ। ভাড়া বাড়ালে নেতিবাচক প্রভাব পড়ে।
তিনি বলেন, করোনার সময় বিশ্বের সব দেশে প্লেন চলাচল বন্ধ ছিল। তখন পর্যটন খাত তথা হোটেল এবং শিল্প কারখানাও বন্ধ ছিল। এতে দেশের অর্থনীতিতে তার প্রভাব পড়েছে। এখন এয়ারলাইন্সগুলো ক্ষতিগ্রস্ত হলে দেশের অন্যান্য সেক্টরও ক্ষতিগ্রস্ত হবে। তাই সরকারের উচিত জেট ফুয়েলের দাম কমানো এবং এই খাতে ভ্যাট কমিয়ে আরও ভর্তুকি দেওয়া।
আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বিপিসি তো দাম বাড়াতেই পারে, এ প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, করোনার সময় বিনা কারণে জেট ফুয়েলের দাম দফায় দফায় বাড়ানো হয়েছে। তখন আন্তর্জাতিক বাজারে ফুয়েলের দাম বাড়েনি। এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অজুহাতে বলা হচ্ছে, আন্তর্জাতিক বাজারে ফুয়েলের দাম বেড়েছে। যদি বেড়েও থাকে সরকারের উচিত এই সেক্টরকে বাঁচিয়ে রাখতে একটা পথ বের করা।
- বগুড়ায় নির্বাচনী সহিংসতা মামলা জামায়াতের দুই নেতা গ্রেপ্তার
- পরাজিত প্রার্থীদের অফিসে ফুল ও মিষ্টি নিয়ে গেলেন বিএনপির এমপি
- ভুয়া তথ্যের ফাঁদে পা দিচ্ছে চ্যাটজিপিটি-জেমিনি
- দক্ষিণ এশিয়ায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না বেইজিং
- সুপ্রিম কোর্ট শুল্ক অবৈধ ঘোষণা, ট্রাম্প ১৯৭৪ আইনের ধারা দিয়ে ১৫%
- ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ, নির্বাচিত হবে স্পিকার
- জামায়াতের প্রতিবাদ: মন্ত্রীর ‘ইনকিলাব জিন্দাবাদ’ মন্তব্যে উদ্বেগ
- বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন ১৪ এপ্রিলের আগে হবে
- এনসিপি শক্তি সঞ্চয়ে তৎপর, পদত্যাগী নেতাদের ফেরানোর উদ্যোগ
- এলডিসি উত্তরণ ২০২৯ সালে চায় সরকার, জাতিসংঘে চিঠি পাঠানো হয়েছে
- ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানবেন যেভাবে
- ডিরেজিস্ট্রেশন সিমে সাময়িক নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে
- ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করলেন
- প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রোজায় খেজুরের দাম বেড়েছে ৫০-২০০ টাকা, জাহিদি সবচেয়ে বেশি
- এমএলএসে মায়ামির প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলসের কাছে ৩-০ হার
- গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠাচ্ছেন ল্যান্ড্রির সঙ্গে: ট্রাম্প
- সংরক্ষিত নারী আসনে বিএনপিতে দৌড়ঝাঁপ, ছাত্রদল নেত্রীরা এগিয়ে
- বাইবেল অনুযায়ী মধ্যপ্রাচ্যের বড় অংশ ইসরাইলের: মাইক হাকাবি
- লালমনিরহাটে দুর্যোগ প্রস্তুতি নিয়ে দুলু মন্ত্রী মতবিনিময় সভা
- পাকিস্তান আফগানিস্তানে ড্রোন হামলা, টিটিপি আস্তানা লক্ষ্য
- জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সালমান-আনিসুলের সাক্ষ্য শুরু আজ
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- কীভাবে হয় সূর্যের পূর্ণগ্রহণ?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
