জিয়া শিক্ষার্থীদের হাতে অস্ত্র দিয়েছিল: শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতাকে হত্যার পর জিয়া শিক্ষার্থীদের হাতে অস্ত্র দিয়েছিল, শিক্ষাঙ্গনে সন্ত্রাস সেই থেকে শুরু।
রবিবার সকালে নিজ কার্যালয়ের শাপলা হলে ‘২০২৪ শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, আমি ও আমার বোনকে ৬ বছর রিফিউজি হিসেবে বিদেশে থাকতে হয়েছে। ওই ৬ বছরে তারা (বিএনপি) বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে ফেলতে চেয়েছিল। ‘জয় বাংলা’ স্লোগান নিষিদ্ধ করা হয়েছিল। পাঠ্যপুস্তকেও ইতিহাস বিকৃত করেছে তারা। ভাষা আন্দোলনে জাতির পিতার নেতৃত্বকে মুছে ফেলেছে, ৭ই মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ করেছে। আল্লাহর রহমতে এখন সবকিছুই আবার প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, পরবর্তী সরকারগুলো একই কাজ করেছে, যুদ্ধাপরাধী ও জাতির পিতার খুনিদের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে পাকিস্তানি কায়দায় দেশ শাসন করেছে। দেশকে দুর্নীতি-মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদের ঘাঁটি বানিয়েছিল। লেখাপড়ার জন্য কোনো সুস্থ পরিবেশ ছিল না। ’৯৬ সালে আমরা সরকারে এসে সাক্ষরতার হার পেয়েছি ৪৩ শতাংশ। ২০০১ সালে আমরা তা ৬৫ শতাংশে উন্নীত করি। এরপর আবার ২০০১ থেকে ০৬ পর্যন্ত সময়ে ক্ষমতায় ছিল বিএনপি-জামায়াত। তারা শিক্ষার হার নামিয়ে এনেছিল ৪৫ শতাংশে। সকল সামাজিক-অর্থনৈতিক সূচকে ধস নামিয়েছিল। কৃষি, স্বাস্থ্য, বিদ্যুৎ সকল খাতই ছিল নিম্নগামী। ২০০৬ সালের সেই ৪৫ শতাংশ সাক্ষরতার হার বর্তমানে ৭৫ দশমিক ৬ শতাংশে উন্নীত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আগে কোমলমতি শিশুদের হাতে পুরাতন, ছেঁড়া ও মলিন বই তুলে দেওয়া হতো। আমরা ২০১০ সাল থেকে প্রাক-প্রাথমিক হতে মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে প্রতিবছর পহেলা জানুয়ারি বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক তুলে দিচ্ছি।
তিনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের ১৭ নং অনুচ্ছেদে বালক-বালিকাদের জন্য শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করেছিলেন। নির্দিষ্ট সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করার অঙ্গীকার করেছিলেন। একই সঙ্গে দেশ স্বাধীন হওয়ার পর সকল যুদ্ধবিধ্বস্ত স্কুল-কলেজ পুনর্নির্মাণ ও নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ করেন। সর্বমোট ৩৬ হাজার ১৬৫টি প্রাথমিক বিদ্যালয় এবং ১ লাখ ৫৭ হাজার ৭২৪ জন শিক্ষকের চাকরি জাতীয়করণ করেন।
’৭২ সালেই ড. কুদরত-ই-খুদাকে প্রধান করে শিক্ষা কমিশন গঠন করেন বঙ্গবন্ধু। ’৭৩ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠা করেন। এর ১ বছরের মাথায় ১৯৭৪ সালে ‘বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা এবং আণবিক শক্তি বিভাগ’ নামে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্বতন্ত্র বিভাগ সৃষ্টি করেন। ওই বছরই ‘টেরিটোরাল ওয়াটারস অ্যান্ড মেরিটাইম জোন অ্যাকট’ প্রণয়ন করে সমুদ্র বিজ্ঞানের ক্ষেত্রে এক নবদিগন্তের সূচনা করেন। ’৭৫-এর ১৪ জুন রাঙ্গামাটির বেতবুনিয়ায় প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। বর্তমানে আমরা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ প্রেরণকারী দেশ। দুর্ভাগ্য, ’৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর সেই রিপোর্ট কেউ বাস্তবায়ন করেনি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
সকলের জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে ২০১৭ সাল থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পাঠ্যপুস্তকসহ চাকমা, মারমা, গারো, ত্রিপুরা ও সাদরি এই পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করছি। ২০১০ সালে ২ কোটি ৭৬ লাখ ৬২ হাজার ৫২৯ জন শিক্ষার্থীকে ১৯ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ৫৬১ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়েছিল।
এবারও পহেলা জানুয়ারি ২০২৪ তারিখে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা বিভিন্ন স্তরে ৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ জন শিক্ষার্থীর মাঝে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হবে।
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- ১০ দিনের ব্যবধানে ফের জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- জুলাই সনদে অবশেষে স্বাক্ষর করলো এনসিপি
- ‘আমকে ‘ম্যানিপুলেট’ করা হয়েছে’ স্পর্শিয়ার দাবি
- শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান
- মন্ত্রিসভার তালিকা অত্যন্ত গোপনীয়,চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমান
- বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
- রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক
- রাজনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
- আসিফ নজরুল কী করেছে, নিজেই জানালেন
- রোজায় হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
- সন্ধ্যায় এনসিপির ৬ সদস্যের দল যাচ্ছে যমুনায়
- প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারিত হবে বিএনপির ইচ্ছায়ঃ আদিলুর
- তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার অপারেশন সফল
- দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা আজ সন্ধ্যায়
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫
- এমন একজন জীবনসঙ্গী পেয়ে আমি খুবই ভাগ্যবান: জোভান
- জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন সুরকার প্রিন্স মাহমুদ
- স্থগিত হলো শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’
- ত্রয়োদশ সংসদের ৭৯% সদস্য কোটিপতি, অর্ধেকের বেশি ঋণগ্রস্ত: টিআইবি
- সীমান্তে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ
- সামরিক উত্তেজনার মাঝেও সমঝোতার ইঙ্গিত ইরানের
- আজ সন্ধ্যায় যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ সম্পন্ন
- ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ
- হারিয়ে যাওয়া মানুষকে মনে রাখি না : সাদিয়া
- বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর নির্বাচন হয়
- প্রথমবার প্রার্থী হয়েই জয়ী কালাম, মন্ত্রীসভায় দেখতে চান এলাকাবাসী
- হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
