জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক কুমিল্লার নাভিদ নওরোজ
শেখ ফরিদ উদ্দিন
প্রকাশিত: ৪ মার্চ ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের তরুণ কাণ্ডারীদের উদ্যোগে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহবায়ক কমিটিতে যুগ্ম মুখ্য সমন্বয়ক এর দায়িত্ব পেয়েছেন কুমিল্লার কৃতি সন্তান নাভিদ নওরোজ শাহ্।
২০২৪ সালে ছাত্র জনতার অভূতপূর্ব রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে বাংলাদেশের জনগণ। শুধু দেশের ইতিহাসেই নয় সারা বিশ্বেই এই অভ্যুত্থান নজিরবিহীন খ্যাতি লাভ করেছে এবং বিশ্বের তাবৎ নির্যাতিত জনপদের মানুষের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হলেও গত ৫৩ বছরে এ দেশের মানুষের প্রকৃত মুক্তির আকাঙ্ক্ষা পূরণ হয়নি অবশেষে গত বছর জুলাই মাসে রাষ্ট্র কাঠামোর ব্যর্থতা ও নির্যাতনের বিরুদ্ধে রাজপথে নেমে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারকে উৎখাত করে ছাত্র-জনতা।
কোটা সংস্কার আন্দোলনে শুরু হওয়া প্রতিরোধে হাসিনা ও আওয়ামী লীগ সরকার যখন বেআইনিভাবে গুলি করে শত শত মানুষ হত্যা করে তখন তা পরিণত হয় সরকার পতনের আন্দোলনে। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তরুণ বিপ্লবীদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির সম্মিলিত উদ্যোগে সময়ের প্রয়োজনে গঠিত হলো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি।
আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম কে আহ্বায়ক এবং ফ্যাসিবাদবিরোধী পরীক্ষিত নেতা আখতার হোসেন কে সদস্য সচিব করে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সেখানে মুখ্য সমন্বয়ক হিসেবে আছেন নাসিরউদ্দীন পাটওয়ারী এবং অন্যান্যদের সাথে যুগ্ন মুখ্য সমন্বয়ক এর দায়িত্ব পেয়েছেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ফ্রন্টের অন্যতম নেতা নাভিদ নওরোজ শাহ্।
নাভিদ বিগত এক যুগ ধরেই বিভিন্ন অধিকার আন্দোলন এবং সামাজিক কার্যক্রমের সাথে জড়িত। প্রতিবন্ধী মানুষের সংগঠন বি-স্ক্যান এর লিগ্যাল অ্যাডভাইজার তিনি। টিপাইমুখ বাঁধ আন্দোলন সহ পরিবেশ রক্ষায় জাতীয় আন্দোলন এবং নারী অধিকার রক্ষায় তিনি সোচ্চার ছিলেন। দেশে ও বিদেশে মানবাধিকার আইন নিয়ে বেশ কয়েকটি স্ট্রীট ল’ প্রজেক্টে তিনি অংশ নিয়েছেন।
তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির ল’ সোসাইটি এবং ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশান এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আইন ও অধিকার নিয়ে কাজ করছেন বহু বছর। কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠনের সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি হিসেবে মেডিকেল ক্যাম্প, জাকাত ক্যাম্পেইন আয়োজন করেছেন।
বর্তমানে তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক নেটওয়ার্ক জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর ঢাকা আপটাউন চ্যাপ্টারের সহ সভাপতি হিসেবে কাজ করে যাচ্ছেন সামাজিক ও টেকসই উন্নয়ন নিয়ে। নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র হিসেবে ২০১৫ সালের নো ভ্যাট অন এডুকেশন আন্দোলন, ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে মূলধারায় সম্পৃক্ত হয়ে জাতির প্রয়োজনে এগিয়ে আসতে অনুপ্রাণিত করেন।
১৭ জুলাই নাভিদ ও তার সহযোদ্ধারা বেআইনিভাবে গ্রেফতারকৃত আন্দোলনকারীদের বিনামূল্যে আইনি সহায়তা দেবার ঘোষণা দেন। ১৯ জুলাই তিনি ঢাকা ব্লকেড আন্দোলনকারীদের গণভবন অভিমুখে মার্চ করার একটি ফেসবুক পোস্ট দিয়ে বিপুল সাড়া পান কিন্তু তার অল্প কিছুক্ষণের মধ্যেই সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়।
২০ জুলাই নাভিদ ও তার সহযোদ্ধাদের ওপর হেলিকপ্টার থেকে টিয়ারশেল বর্ষণ হলে তারা সিদ্ধান্ত নেন সরকারের বিরুদ্ধে আইনী লড়াইয়ে যাবেন। পরবর্তীতে তারা সিনিয়র আইনজীবি সারা হোসেন, অনীক আর হক, মানজুর আল মতিন, রাশনা ইমাম, জ্যোতির্ময় বড়ুয়া সহ অন্যান্যদের অনুরোধ করে একত্রিত করেন এবং ফলশ্রুতিতে সুপ্রিম কোর্টে আন্দোলনের পক্ষে কার্যক্রম শুরু হয়।
এই উদ্যোগ থেকেই জাতীয় গণতদন্ত কমিশনের সূত্রপাত এবং নাভিদ সেখানে ডকুমেন্টেশনের দায়িত্ব পান। ইতিমধ্যে তিনি বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠন কে জাগিয়ে তোলেন এবং আন্দোলনকে সমর্থন জানিয়ে বিবৃতি আদায় করে সরকারের ওপর প্রবল চাপ তৈরি করেন।
জীবনের ঝুঁকি নিয়ে কারফিউ অমান্য করে তিনি ও তার সহযোদ্ধারা আন্দোলনের সমন্বয়কবৃন্দ, পত্রিকা ও টেলিভিশন অফিস, এবং সুশীল সমাজের নেটওয়ার্ক হিসেবে কাজ করেন। অবশেষে আসে ৫ অগাস্টের সেই কাঙ্ক্ষিত সকাল যেদিন তারা প্রাণ হাতে নিয়ে বের হয়ে পরেন গণভবন অভিমুখে।
নাভিদ নওরোজের এসএসসি ও এইচএসসি কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে। দুটো পরীক্ষাতেই তিনি কুমিল্লা বোর্ডে মেধাতালিকায় স্থান পেয়েছিলেন। পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক শেষ করে তিনি মানবাধিকার আইন নিয়ে পড়তে চলে যান যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে।
দেশে ফিরে এসে উদ্যোক্তা ও অধিকারকর্মী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তার বাবা ড. শাহ্ মো: সেলিম কুমিল্লা জেলা বিএনপির কিংবদন্তী নেতা এবং বাংলাদেশের বেসরকারী মেডিক্যাল শিক্ষায় একজন অগ্রদূত। তার মাতা ড. জেবুন নাহার লিলি ছাত্রদলের সংগ্রামী নেত্রী ছিলেন এবং পেশায় শিক্ষক হয়ে নারী অধিকার নিয়ে কুমিল্লায় গবেষণা ও আন্দোলন করছেন।
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
