রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১০

জমি নিয়ে দ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৭ মে ২০২২  

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মে) সকালে উপজেলার নাকোইল গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন- একই এলাকার আব্দুল ওয়াহেদ, শুভ হোসেন, আক্তার হোসেন, টুলু বিশ্বাস, নার্গিস খাতুন, তোরাব বিশ্বাস, পলক বিশ্বাস, মুরাদ বিশ্বাস, হারুন বিশ্বাস, পারুলা বেগম, মহিদুল ইসলাম, রসুল হোসেনসহ ১৫ জন।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে নাকোইল গ্রামের মধ্যপাড়ার সাত্তারের সঙ্গে একই গ্রামের রোজদার বিশ্বাসের বিরোধ চলে আসছিল।
সোমবার বিকেলে বিরোধপূর্ণ ওই জমিতে বেড়া দেন রোজদার বিশ্বাস। এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
ওসি আরও বলেন, ‘ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এখনও কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
 

এই বিভাগের আরো খবর