রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৭

ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ৩০ মে ২০২২  

গত কয়েক দিনের ধারাবাহিকতায় সোমবারও দেশের ছয়টি বিভাগের অনেক জায়গায় এবং দুটি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়োহাওয়ার সঙ্গে বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশ বৃষ্টি হয়েছে চাঁদপুরে ৮৯ মিলিমিটার। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনায় ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 
২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকায় বাতাসের গতি দক্ষিণ ও দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার থাকবে।

এই বিভাগের আরো খবর