চান্দগাঁও শফি মুন্সী জামে মসজিদে এয়াকুব সৈনিকের ১০ লাখ অনুদান
সিরাজুল হক, সংযুক্ত আরব আমিরাত
প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫
নগরের চান্দগাঁও খলিফাপাড়া শফি মুন্সী জামে মসজিদে এককালীন ১০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন সংযুক্ত আরব আমিরাতস্থ চট্টগ্রাম উন্নয়ন পরিষদ (ইউএই) এর প্রেসিডেন্ট ও প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ এয়াকুব সৈনিক। এ উপলক্ষে শুক্রবার খলিফাপাড়াবাসীর পক্ষ থেকে আয়োজন করা হয় এক সংবর্ধনা অনুষ্ঠান। যেখানে এয়াকুব সৈনিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
খলিফাপাড়া মসজিদটি এলাকার অন্যতম ধর্মীয় ও সামাজিক কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মসজিদের সম্প্রসারণ, সংস্কার ও ভবিষ্যতে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এ অনুদান সহায়ক হবে বলে মসজিদ কমিটি আশা প্রকাশ করেছে।
সংবর্ধনা অনুষ্ঠানের শেষে নিজের অনুভূতি ব্যক্ত করে আলহাজ্ব মোহাম্মদ এয়াকুব সৈনিক বলেন,
খলিফাপাড়া আমার জন্মভূমি, আমার শেকড়। এই এলাকার মানুষ আমাকে ভালোবাসে—এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহ আমাকে যে পরিমাণে সামর্থ্য দিয়েছেন, তার অংশ এই এলাকার মানুষের জন্য ব্যয় করা আমার দায়িত্ব। মসজিদ আল্লাহর ঘর; এর সেবা করার সৌভাগ্য আল্লাহ যাকে দেন, সে-ই ধন্য। ভবিষ্যতেও আমি এই এলাকার উন্নয়ন, মসজিদের সম্প্রসারণ এবং মানবিক কাজে পাশে থাকব।
তিনি বলেন, পরবাসে থাকলেও আমার হৃদয় সব সময় দেশ ও এলাকার মানুষের সঙ্গে যুক্ত। আমার সামর্থ্য অনুযায়ী সমাজের কল্যাণে অবদান রাখাই আমার লক্ষ্য।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল হক মানিক বলেন, এখানে শুধু খলিফাপাড়া মসজিদের উন্নয়নই নয়—এয়াকুব সৈনিক দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, এতিমখানা, সমাজকল্যাণমূলক সংগঠনকে সহযোগিতা করে আসছেন। তিনি একজন প্রকৃত দানবীর মানুষের উদাহরণ। মসজিদের উন্নয়ন কাজে তার এই অনুদান আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবর্ধনায় আরো উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সেক্রেটারী কেএম জসিম উদ্দিন, সমাজসেবক ড. সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী সালেহ জহুর, মো. মহসিন প্রমুখ।
প্রবাসী ব্যবসায়ী এয়াকুব সৈনিক দায়িত্ববোধ নিয়ে বহু বছর ধরে এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছেন। দেশ-বিদেশে তার অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, মানবিক সংগঠন ও সামাজিক উদ্যোগ রয়েছে। তিনি বর্তমানে চট্টগ্রাম উন্নয়ন পরিষদ (ইউএই) এর প্রেসিডেন্ট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন আল আউইর দুবাইয়ের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তার অধীনে রয়েছে ফিউচার হোমস রিয়েল এস্টেট, কে বি এন সুপার মার্কেট ও রেস্টুরেন্টের একাধিক শাখা, মোহাম্মদ সৈনিক গুডস হিল এলএলসি, ওয়াই এস ফার্ম হাউস এবং মোহাম্মদ সৈনিক ফাউন্ডেশন—যা মানবিক সেবায় নিয়মিত কাজ করছে।
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
