শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬৪

চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীতপ্রার্থী আক্তার হোসেন মাঝি

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০  

চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির একক ও চূড়ান্ত প্রার্থী হিসেবে আক্তার হোসেন মাঝির নাম ঘোষণা করা হয়েছে। ( ১২সেপ্টেম্বর)  শনিবার সকাল বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক দলীয় প্রার্থীর নাম ঘোষনা করেন।    

 মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝে বিএনপির যুগ্ন আহবায়ক এর আগে তিনি দীর্ঘদিন চাঁদপুর শহরে বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব চাঁদপুর সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি ছিলেন।    
  
  চাঁদপুর সদর বিএনপির মেয়র পদে  মনোনয়ন প্রত্যাশী উপস্থিত ছিলেন । মোঃ শাহজাহান মিশন, হাজী মোশারফ হোসেন মো: ইব্রাহিম কাজী  মেয়র মনোনীত প্রত্যাশীরা বলেছেন আমরা  দলীয় সিদ্ধান্তেৱ  মেয়র  প্রার্থীর এর সঙ্গে কাজ করবো।  আরো বলেছেন আমাদের মেয়র প্রার্থী ইনশাল্লাহ নির্বাচনে জয়লাভ করবে।       

  শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয় প্রার্থী ঘোষণা উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র  যুগ্ন আহবায়ক এড.  সলিমুল্লাহ সেলিম,  যুগ্ন-আহবায়ক যথাক্রমে মাহবুব আনোয়ার বাবলু, মনির চৌধুরী,সেলিমুস সালাম সাবেক সাংগঠিক  সম্পাদক জসিম উদ্দিন বাবুল প্রমুখ।

এই বিভাগের আরো খবর